মাস্টারি সংবাদ | রিপন রায়
সংবাদ | ৯ সেপ্টেম্বর ২০২৩ | ২৫ ভাদ্র ১৪৩০
জি-২০ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কলকাতায় ভ্রমণের আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মুখ্যমন্ত্রী মমতার মধ্যে এক সাক্ষাত অনুষ্ঠিত হয়। সেখানেই তিন এ আমন্ত্রণ জানান।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সন্ধ্যায় নয়াদিল্লির প্রগতি ময়দানে ভারত মণ্ডপমে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নৈশভোজে যোদ দেন। এই নৈশভোজের আমন্ত্রণ করেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই নৈশভোজে যাওয়ার জন্য সংসদ ভবন থেকে বাসে করে প্রগতি ময়দানে নিয়ে যাওয়া হয়েছিল সবাইকে। ওই বাসে মমতা বন্দ্যোপাধ্যায়, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর–সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম