Home / আন্তর্জাতিক / প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ধানমন্ডি লেকে হাঁটবেন, ”জলের গান”-এ যাবেন
MACRO

প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ধানমন্ডি লেকে হাঁটবেন, ”জলের গান”-এ যাবেন

মাস্টারি সংবাদ | শেখ নজরুল
সংবাদ | ১০ সেপ্টেম্বর ২০২৩ | ২৬ ভাদ্র ১৪৩০

media-2512

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ দুই দিনের সফরে আজ ১০ সেপ্টেম্বর ঢাকায় আসছেন ।  ‘জলের গান’-এর সংগীতশিল্পী, গীতিকার ও বাদ্যযন্ত্রী রাহুল আনন্দের ধানমন্ডির বাসার নিজস্ব স্টুডিওতে যাওয়ার কথা রয়েছে তাঁর। রোববার রাত ১০টার দিকে রাহুল আনন্দের স্টুডিওতে যাবেন তিনি। যেকোনো দেশে সফরকালে স্থানীয় সংস্কৃতি সম্বন্ধে জানতে শিল্পীদের স্টুডিও ভিজিট করেন ইমানুয়েল ম্যাক্রোঁ।

রাহুল আনন্দসহ চারজন শিল্পীর সঙ্গে আধা ঘণ্টার মতো বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের সংস্কৃতি বিনিময় নিয়ে আলাপ করবেন ম্যাক্রোঁ। অন্য শিল্পীরা হলেন আশফিকা রহমান, কামরুজ্জামান স্বাধীন ও আফরোজা সারা. ম্যাক্রোঁ কোনো গান শুনবেন কি না, তা এখনো নিশ্চিত করা হয়নি।

এর আগে রোববার সন্ধ্যায় ঢাকায় নেমেই সরাসরি হোটেল ইন্টারকনটিনেন্টালে যাবেন ম্যাক্রোঁ। রাতে ডিনারে অংশ নেবেন। ডিনারের আগে কিংবা পরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শাস্ত্রীয় সংগীত ও নৃত্য পরিবেশন করা হবে।

25487
পরদিন সোমবার সকাল আটটায় ধানমন্ডি লেকে হাঁটবেন। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন ম্যাক্রোঁ। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে তাঁর। সোমবারই ম্যাক্রোঁর ঢাকা ত্যাগের কথা রয়েছে।
সূত্র: চ্যানেল আই

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …