সংবাদ | ৯ সেপ্টেম্বর ২০২৩ | ২৫ ভাদ্র ১৪৩০

রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, এখন পর্যন্ত ৬৭২ জন আহত হওয়ার খবর জানা গেছে, যাদের মধ্যে ২০৫ জনের অবস্থা আশঙ্কাজনক। দেশটির কর্মকর্তারা বলছেন, অধিকাংশ মানুষ মারা গেছে দুর্গম পাহাড়ি এলাকায়, যেখানে পৌঁছনো বেশ কঠিন। মরক্কোর মধ্যাঞ্চলে ৬.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এখন পর্যন্ত অন্তত ৮২০ জন মারা গেছে বলে মরক্কোর রাষ্ট্রীয় টেলিভিশন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ক্ষতিগ্রস্ত ভবন ও রাস্তায় ধ্বংসস্তূপের ভিডিও দেখা যাচ্ছে, তবে এগুলোর সত্যতা সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ছবি : ইন্টারন্টে
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম