Home / আন্তর্জাতিক / প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গ সফরে যাচ্ছেন
12176

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গ সফরে যাচ্ছেন

মাস্টারি বিডি ডটকম । শান্তা ইসলাম
জাতীয়। ০৫ মে ২০১৮ । ২২ বৈশাখ ১৪২৪

উদ্বোধন হবে ‘বাংলাদেশ ভবন’ 

আগামী ২৪ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু’দিনের সফরে ভারতের পশ্চিমবঙ্গ যাচ্ছেন। তিনি ২৫ মে শান্তিনিকেতনে যাবেন। এ সময় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশ ভবন’ উদ্বোধন করবেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এ অনুষ্ঠানে অংশ নেবেন।

টাইমস অব ইন্ডিয়া, দ্য হিন্দু ও আনন্দবাজার পত্রিকা গতকাল শুক্রবার এ খবর জানিয়েছে।

গত বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সবুজকলি সেনকে শেখ হাসিনার সফরের বিষয়টি জানানো হয়েছে। উপাচার্য সবুজকলি জানান, বিশ্বভারতীর আচার্য প্রধানমন্ত্রী মোদিকেও তিনি আমন্ত্রণ জানিয়েছেন। মোদি আসতে খুবই আগ্রহী।

বাংলাদেশ হাইকমিশনের পক্ষে উপাচার্যকে জানানো হয়েছে, শেখ হাসিনা ২৪ মে এসে বর্ধমানের চুরুলিয়ায় কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের বিশেষ সাম্মানিক ডিগ্রি নেবেন। পরদিন শান্তিনিকেতনে যাবেন তিনি। কলকাতা শহর থেকে ১৮০ কিলোমিটার উত্তরে অবস্থিত শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় অবস্থিত।

হিন্দু’র খবরে বলা হয়, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে নন্দিত দুই কবি- রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের নামে প্রতিষ্ঠিত দুটি বিশ্ববিদ্যালয়ই পরিদর্শন করবেন তিন নেতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদি ও মমতার আনুষ্ঠানিক বৈঠকের বিষয়টি এখনও চূড়ান্ত করা হয়নি। তবে শেখ হাসিনা ও মমতার মধ্যে একটি বৈঠকের সম্ভাবনা রয়েছে।
প্রধানমন্ত্রীর সফরের আগে মঙ্গলবার বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল শান্তিনিকেতনে যাচ্ছে। ‘বাংলাদেশ ভবন’ নির্মাণ করেছে বাংলাদেশ সরকার।

বাংলাদেশ ভবনে থাকছে অডিটোরিয়াম, মিউজিয়াম এবং গবেষণার সুবিধা। ইতিমধ্যে বাংলাদেশের সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এক প্রতিনিধি দল নিয়ে ভবনের সর্বশেষ অবস্থা দেখে এসেছেন।
সূত্র: সমকাল

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

14 4 26 01

মঙ্গলের বারতায় শেষ হলো বৈশাখী শোভাযাত্রা

ঢাকা, মঙ্গলবার ১৪ এপ্রিল ২০২৬ মাসস মঙ্গলের বারতায় উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ১৪৩৩ বঙ্গাব্দের বৈশাখী …

Leave a Reply

Your email address will not be published.