Home / অপরাধ / পিরোজপুরে শিক্ষক নির্যাতন ঘটনায় পুলিশের মামলা : আটক ২
pirojpur+mbd

পিরোজপুরে শিক্ষক নির্যাতন ঘটনায় পুলিশের মামলা : আটক ২

মাস্টারি বিডি ডটকম
পিরোজপুর । ০৮ ফেব্রুয়ারি ২০১৭ । ২৬ মাঘ ১৪২৩

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার মৈশানী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক বিধান চন্দ্র সরকারকে (৩০) আটকে রেখে নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার সাগরকান্দা গ্রামের মাইনুল ইসলাম (১৮) ও একই গ্রামের সিতুল তালুকদার (২০)।

বুধবার সকালে নেছারাবাদ থানার উপপরিদর্শক (এসআই) বাদল কৃষ্ণ বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ আটজনের বিরুদ্ধে মামলাটি করেন। মৈশানী গ্রামের নয়ন গাজীকে মামলায় প্রধান আসামি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৪ নভেম্বর বিধান চন্দ্র সরকার মৈশানী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন। গত শুক্রবার বিকেলে বিধান চন্দ্র সরকারকে স্থানীয় নয়ন গাজীর নেতৃত্বে সাত-আটজন যুবক এক ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ করার অভিযোগ এনে মারধর করেন। এরপর তাঁকে গ্রামের একটি মন্দিরে নিয়ে আটকে রাখে।  তাঁকে কয়েক দফায় মারধর করা হয়। পরদিন শনিবার দুপুরে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খলিলুর রহমানসহ কয়েকজন শিক্ষক বিধানকে উদ্ধার করেন। তিনি বরিশালের একটি হাসপাতালে চিকিৎসা নেন। বিধান চন্দ্র সরকারের বাড়ি সাতক্ষীরায়।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম বলেন, মারধরের ঘটনায় ওই শিক্ষক কোনো লিখিত অভিযোগ না করায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।-সংগৃহীত

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 16 6 222

প্রাইভেট পড়তে গিয়েছিল শিশু রাকা, পাওয়া গেল বস্তাবন্দী মরদেহ

ঢাকা, শুক্রবার ১২ জুন ২০২৬ মাসস বগুড়ার আদমদীঘিতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হওয়া ছয় বছর বয়সী …

Leave a Reply

Your email address will not be published.