মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০৮ ফেব্রুয়ারি ২০১৭ । ২৬ মাঘ ১৪২৩
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান আয়োজিত ৮ দিনব্যাপী জাতীয় পথনাট্যোৎসব-২০১৭ শেষ হয়েছে।
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৩১ জানুয়ারি ‘মূল্যবোধের অবক্ষয় রুখবো, মানবিক সমাজ গড়বো’ শীর্ষক শ্লোগান নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে উদ্বোধন করা হয় ‘জাতীয় পথনাট্যোৎসব-২০১৭’।
মঙ্গলবার সমাপনী দিনসহ এবার প্রতিদিন কয়েকটা করে নাট্যদল তাদের পথনাটক পরিবেশন করে রাজধানীর দর্শকদের মাতিয়ে গেছে। ঢাকা ও ঢাকার বাইরের প্রায় ৪০টি নাট্য সংগঠন নাটক পরিবেশন করেছে।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম