Home / উদ্যোগ / পিরোজপুরে নারী উদ্যোক্তা বাড়ছে
pirojpur
pirojpur

পিরোজপুরে নারী উদ্যোক্তা বাড়ছে

মাস্টারি বিডি ডটকম
পিরোজপুর । ২৬ জানুয়ারি ২০১৭ । ১৩ মাঘ ১৪২৩

পিরোজপুর জেলায় নারী উদ্যোক্তার সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। গত এক বছরে ৬০ জন নারী উদ্যোক্তা বিভিন্ন খাতে ঋণ গ্রহণ করেছেন।

সোনালী ব্যাংক পিরোজপুর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক এ এম ফরাদ হোসেন জানান, ২০১৬ সালে প্রধানমন্ত্রীর বিশেষ খাত ‘বাংলাদেশকে দুধে স্বয়ংসম্পূর্ণ করার জন্য শতকরা ৫% সুদে ঋণ প্রদানের লক্ষ্যে ঋণ পুনঃঅর্থায়ন কর্মসূচির আওতায় ৩০ জন উদ্যোক্তা ঋণ গ্রহণ করেছেন। এদের মধ্যে ৯ জন নারী উদ্যোক্তা রয়েছে। এদের সকলেই ১ লাখ টাকা করে ঋণ নিয়েছেন। বাংলাদেশকে দুধে স্বয়ংসম্পূর্ণ করার ঋণ প্রদান কর্মসূচি থেকে সোনালী ব্যাংক পিরোজপুর শাখা ৪ জনকে ঋণ প্রদান করেছে। এদের তিনজনই নারী উদ্যোক্তা। ভান্ডারিয়া শাখার ঋণগ্রহীতা ৪ জনের মধ্যে ২ জন নারী রয়েছেন। মঠবাড়িয়া শাখার ২জন ঋণগ্রহীতাই হচ্ছেন নারী উদ্যোক্তা।

pirojpur+nari+uddakta+mbd-in

এদিকে পিরোজপুরে ২০১৬ সালে পল্লী ঋণ প্রদান করা হয়েছে ১ হাজার ১শত ৬০ জনকে। ফসল ঋণ, মৎস্য চাষ, পোল্ট্রিসহ দারিদ্র্য বিমোচন কর্মসূচী খাতে ঋণ প্রদান করা হয়েছে ৩ কোটি ৬০ লাখ টাকা। এ খাত থেকে ৫১ জন নারী উদ্যোক্তা ঋণ গ্রহণ করেছেন।

বাংলাদেশ মহিলা পরিষদ পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সালমা রহমান হেপী সংবাদমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের দ্রুত ক্ষমতায়নে যথেষ্ট আন্তরিক এবং অসংখ্য ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছেন। এর ফলে বিভিন্ন ব্যাংক এখন নারী উদ্যোক্তাদের ঋণ প্রদান করছে। এসব ঋণ নিয়ে নারী ও তার পরিবার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে এবং দেশ এগিয়ে যাচ্ছে নারীর ক্ষমতায়নের পথে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

254 111444

খান জাহান আলী মাজারের দীঘির সিঁড়ি থেকে শিশুকে টেনে নিয়ে গেছে কুমির

ঢাকা, মঙ্গলবার ০২ জুন ২০২৬ মাসস বাগেরহাটের খান জাহান আলী (রহ.) মাজারের দিঘিতে গোসল করার সময় …

Leave a Reply

Your email address will not be published.