Home / অর্থনীতি / ‘৫ প্রতিষ্ঠান ও ১৫ কর্মকর্তাকে পুরস্কৃত করবে এনবিআর’
nazibur+rahman+nbr+cheirman+mbd

‘৫ প্রতিষ্ঠান ও ১৫ কর্মকর্তাকে পুরস্কৃত করবে এনবিআর’

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৬ জানুয়ারি ২০১৭ । ১৩ মাঘ ১৪২৩

আজ আন্তর্জাতিক শুল্ক দিবস। বাংলাদেশসহ ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের (ডাব্লিউসিও) সদস্যভুক্ত ১৭৯টি দেশে নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালিত হচ্ছে।

বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে মিল রেখে প্রতিবছরের মতো এবারো নানা আয়োজনের মধ্যদিয়ে দিবসটি উদযাপন করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

দিবসটির তাৎপর্য তুলে ধরে বুধবার এনবিআরের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করেন সংস্থার চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

এনবিআর চেয়ারম্যান বলেন, রাজস্ব আদায়ে সহযোগিতা করায় ৫ প্রতিষ্ঠান ও ১৫ কর্মকর্তাকে পুরস্কৃত করা হবে। এ ছাড়া এনবিআরের ১৫ কর্মকর্তাকে স্বীকৃতিমূলক পুরস্কার দেয়া হবে।

নজিবুর রহমান বলেন, দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি নিয়েছে এনবিআর। আগামীকাল (আজ) সকালে রাজধানীর সেগুনবাগিচাস্থ রাজস্ব ভবনের সামনে থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত র‌্যালি অনুষ্ঠিত হবে। এছাড়া বিকেলে এনবিআরের নিজস্ব ভবনে সেমিনার এবং ওয়াল্ড কাস্টমস অর্গানাইজেশন সার্টিফিকেট অব মেরিট অ্যাওয়ার্ড দেওয়া হবে।

এনবিআর চেয়ারম্যান বলেন, ১৫ জন কর্মকর্তা এবং ৫ জন স্টেকহোল্ডারকে ‘ওয়ার্ল্ড কাস্টমস ওরগানাইজেশন সাটিফিকেট অব মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান করা হবে।

প্রতিষ্ঠানগুলো হলো- অ্যাটর্নি জেনারেলের অফিস, র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র‌্যাব), কোস্ট গার্ড, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ।

তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে, দেশের রাজস্ব ক্রমশ বাড়ছে বৈ কমছে না। রাজস্বের প্রয়োজনে এনবিআর মানুষের দ্বারে দ্বারে যাবে। দেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য প্রয়োজনীয় সবকিছু করতে রাজি রাজস্ব বোর্ড। এক্ষেত্রে রাজস্ব আদায়ে নতুন অধ্যায় সৃষ্টি করবে এনবিআর।

international+customs+day+mbd

এনবিআর চেয়ারম্যান আরো বলেন, কাস্টমস দিবস উপলক্ষ্যে এনবিআরের করদাতাবান্ধব প্রতিচ্ছবি দেখানো হবে। দিন দিন কাস্টমসের অবদান বাড়ছে। আগে শুধু শুল্ক সংগ্রহ করত। তবে এখন বাণিজ্য সহায়তার পাশাপাশি জাতীয় নিরাপত্তায়ও বিশেষ ভূমিকা রাখছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের জনগণ এখন রাজস্ব দিয়ে বাহাদুরি দেখাচ্ছেন।

তিনি বলেন, এনবিআর রাষ্ট্রের রাজস্ব আহরণে নিয়োজিত। গত অর্থবছরের লক্ষ্যমাত্রা ১ লাখ ৫০ হাজার পার করে এখন ১ লাখ ৫৫ হাজার ৫১৮ কোটি টাকা আহরণ করেছে এনবিআর।

এছাড়া চলতি অর্থবছরে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩ হাজার ১৫২ কোটি টাকা। গত ৪৫ বছরে রাজস্ব লক্ষ্যমাত্রা বৃদ্ধি পেয়েছে ১২২৪ গুণ। ইতিমধ্যে করদাতার সংখ্যা বাড়ছে। আগামী ৩০ জুনের মধ্যে ৩০ লাখ ছাড়িয়েছে যাবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া ভ্যাট অন অনলাইন প্রকল্পও এগিয়ে চলেছে। মার্চের মধ্যে ভ্যাটের পুনর্নিবন্ধনের উদ্যোগ নেয়া হবে। ফলে আমরা আগামী ১ জুলাইয়ের মধ্যেই নতুন ভ্যাট আইন বাস্তবায়ন করতে পারব।

নজিবুর রহমান বলেন, তথ্য প্রযুক্তির মাধ্যমে সবাইকে ঐক্যবদ্ধ করে রাজস্বের উন্নয়ন ঘটানো হবে। কেননা তথ্য প্রযুক্তির ফলে আমরা এখন অনেক কিছু সহজেই করতে পারি। এছাড়া কাস্টমস দেশের রাজস্ব উন্নয়নে কাজ করে যাচ্ছে। এমন এক সময় ছিলো যখন বলা হতো কাস্টমস মানুষকে হয়রানি করছে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে, কাস্টমস ও সাধারণ মানুষ এক হয়ে দেশের রাজস্ব উন্নয়নে কাজ করছে।

বন্ডের অপব্যবহার রোধ করতে হবে জানিয়ে তিনি বলেন, আমরা যদি বন্ডের অপব্যবহার রোধ করতে পারি, তাহলে রাজস্ব আয় দ্বিগুণ বেড়ে যাবে। তাই আইন আছে, সবাইকে আইন পালন করতে হবে। অন্যথায় কাউকে ছাড় দেয়া হবে না।

রাজস্ব আদায়ের বিষয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, রাজস্ব আদায় ইতিবাচক অবস্থায় রয়েছে। আয়কর, শুল্ক ও ভ্যাট মিলিয়ে ২০ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

কূটনীতিকদের শুল্কমুক্ত সুবিধা প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক বিধান অনুসারে কূটনীতিকদের ব্যক্তিগত পণ্য ব্যবহারে শুল্কমুক্ত সুবিধা দেওয়া হয়। ব্যবসার উদ্দেশ্যে যদি কোনো পণ্য আমদানি করা হলে তা অনৈতিক। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট দেশ।

গত এক মাসের এনফোর্সমেন্ট মাসের অর্জনের বিষয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, এনফোর্সমেন্টের গত এক মাসে অতিরিক্ত হাজার কোটি টাকা রাজস্ব আদায় করতে সক্ষম হয়েছি। এনবিআর গত ২১ ডিসেম্বর ২০১৬ থেকে ২০ জানুয়ারি ২০১৭ পর্যন্ত ১ মাস সময়কে ‘বাস্তবায়ন মাস’ পালন করেছে। এ মাসে এনবিআর ও এর আওতাধীন সকল গোয়েন্দা সংস্থাসহ মাঠ পর্যায়ের অফিসগুলো থেকে একযোগে নিবারক ও ফাঁকি প্রতিরোধমূলক কাজ করছে বলে জানান তিনি।

তিনি বলেন, এনবিআর ও এর অধীন মাঠপর্যায়ের অফিসগুলোর ‘রাজস্ব সংলাপ’ ও ‘গণশুনানি’তে নাগরিকগণ নিজেদের বক্তব্য ও মতামত দিচ্ছেন। করদাতা, ব্যবসায়ী ও অংশীজনদের মতামত ও অভিযোগ গ্রহণের জন্য এনবিআর কাস্টমস, আয়কর ও ভ্যাট তিন বিভাগের জন্যে পৃথক তিনটি ই-মেইল চালু করা হয়েছে। মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগ দানে বিরত থাকার জন্য আমরা সকলকে অনুরোধ জানাচ্ছি। আমাদের এখন বার্তা হচ্ছে- ‘দেশকে ভালবেসে কর দিন, উন্নয়নের অংশীদার হোন, নিরুদ্বেগ ও শান্তিতে থাকুন।’

এদিকে আন্তর্জাতিক কাস্টমস দিবস উদযাপন উপলক্ষে সকালে রাজস্ব ভবন থেকে প্রেসক্লাব পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালি, বিকালে শেরেবাংলা নগরের আগারগাঁওয়ে ঢাকায় নির্মাণাধীন জাতীয় রাজস্ব ভবনে সেমিনার এবং ‘ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন সাটিফিকেট অব মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান করা হবে। এর মধ্যে ১৫ জন কর্মকর্তা এবং ৫ জন স্টেকহোল্ডার এ সাটিফিকেট পাবেন।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি থাকবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, অর্থ মন্ত্রণালয় সম্পকিত স্থায়ী কমিটির সভাপতি ড. মো. আবদুর রাজ্জাক, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান ও এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদ।

সূত্র : বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.