Home / প্রকৃতি / পরশপিপুল পৃথিবীর প্রাচীন বৃক্ষরাজির অন্যতম
porosh+pipul+flwer+mbd-4

পরশপিপুল পৃথিবীর প্রাচীন বৃক্ষরাজির অন্যতম

porosh+pipul+flwer+mbd-5

মাস্টারি বিডি | শান্তা ইসলাম
ফিচার | ঢাকা | ১২ মে ২০১৯ | ২৯ বৈশাখ ১৪২৬

পরশপিপুল বৈজ্ঞানিক নাম Thespesia populnea Syn: Hibiscus populnea মূলত উপকূলীয় অঞ্চলের বৃক্ষ। সেখানে প্রাকৃতিকভাবেই জন্মে। পৃথিবীর প্রায় সব উষ্ণ অঞ্চলেই সহজলভ্য। ধারণা করা হয় যে এরা পৃথিবীর প্রাচীন বৃক্ষরাজির অন্যতম প্রতিনিধি। সারা বিশ্বে Portia (পোর্শিয়া) নামে বেশি পরিচিত। প্রচলিত অন্যান্য নামের মধ্যে Indian Tulip Tree, Pacific Rosewood, Seaside Mahoe ইত্যাদি অন্যতম।

porosh+pipul+flwer+mbd-3

বাসি এবং সতেজ ফুলের রং ভিন্ন ভিন্ন। পাতার গড়ন, ডালপালার বিন্যাস এবং অবারিত প্রস্ফুটনে গাছটি আকর্ষণীয়। তবে উপকূল থেকে দূরের গাছগুলোর ফুল ও পাতার গড়নে কিছুটা ভিন্নতা লক্ষ করা যায়। পরশপিপুল মাঝারি আকৃতির চিরসবুজ বৃক্ষ, ৭ থেকে ১০ মিটার পর্যন্ত উঁচু হতে পারে। পাতা তাম্বুলাকৃতির। ফুল একক বা সজোড়, হালকা হলুদ। ভেতরে গাঢ় লাল দাগ।

porosh+pipul+flwer+mbd

প্রস্ফুটনকাল গ্রীষ্ম-বর্ষা হলেও প্রায় সারা বছরই দু-একটি ফুল দেখা যায়। সাধারণত বীজ থেকেই বংশবৃদ্ধি। এ গাছের কাঠ দৃঢ় ও স্থায়ী। সাধারণত নৌকা, বন্দুকের বাঁট, গরুর গাড়ি ও চাষের যন্ত্রপাতি তৈরিতে ব্যবহার্য।

porosh+pipul+flwer+mbd-2

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

30 2026 333

পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ । মাসস আকস্মিক আইনশৃঙ্খলার অবনতি ও জরুরি পরিস্থিতি …

Leave a Reply

Your email address will not be published.