Home / আন্তর্জাতিক / পদত্যাগ করলেন মার্কিন গোয়েন্দা প্রধান জেমস ক্ল্যাপার
jamesclapperusintelligensembd

পদত্যাগ করলেন মার্কিন গোয়েন্দা প্রধান জেমস ক্ল্যাপার

মাস্টারি বিডি ডটকম
আন্তর্জাতিক । ১৮ নভেম্বর ২০১৬ । ০৪ অগ্রহায়ণ ১৪২৩

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক জেমস ক্ল্যাপার পদত্যাগ করেছেন।
তিনি কংগ্রেস বিষয়ক একটি প্যানেলকে বলেছেন, তিনি তার পদত্যাগ পত্র জমা দিয়েছেন।

পদত্যাগের ব্যাপারে তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ক্ল্যাপার হাউজ অব ইন্টেলিজেন্স কমিটিকে বলেন, ‘আমি পদত্যাগ পত্র জমা দিয়েছি এটা ভাবতে পেরে আমার অনেক ভাল লাগছে।’

এদিকে ৭৫ বছর বয়সী আমেরিকার এ শীর্ষ গোয়েন্দা স্বেচ্ছায় পদত্যাগ করলেন বলে ধারণা করা হচ্ছে।

ক্ল্যাপার এমন এক সময় পদত্যাগ করলেন যখন দেশের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব কর্মকর্তাদের নিয়োগ দেয়ার প্রস্তুতি নিচ্ছেন।

বিশ্লেষকদের ধারণা, এই পদত্যাগের মধ্যদিয়ে ট্রাম্প প্রশাসন ইঙ্গিত দিচ্ছেন যে, তারা এখন প্রশাসনের দ্রুত পরিবর্তন চাচ্ছেন।

এদিকে অন্তর্বর্তী প্রশাসন গঠন নিয়ে ট্রাম্প জটিলতার মুখে পড়েছেন এমন খবর তিনি প্রত্যাখান করেছেন। তবে তিনি এ পর্যন্ত তার প্রশাসনে মাত্র দু’জনের নিয়োগ নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ক্ল্যাপার প্রেসিডেন্ট বারাক ওবামার মেয়াদকাল পর্যন্ত দায়িত্বে বহাল থাকবেন।

জাতীয় গোয়েন্দা সংস্থার এ পরিচালক বলেন, ‘আমি গত রাতে আমার পদত্যাগ পত্র জমা দিয়েছি। আমার হাতে ৬৪ দিন সময় বাকি থাকতেই আমি এটা জমা দিলাম।’-সূত্র : বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.