
মাস্টারি বিডি | শান্তা ইসলাম
বিনোদন ডেস্ক | ২০ মে ২০১৯ | ০৬ জ্যৈষ্ঠ ১৪২৬
বলি টাউনে তারকা পরিবারের মধ্যে সবচেয়ে সম্মানিত পরিবার বচ্চনরা। এই পরিবারের সবাই কমবেশি অভিনয়ের সঙ্গে যুক্ত। অমিতাভ বচ্চন, তার স্ত্রী জয়া বচ্চন, পুত্র অভিষেক বচ্চনসহ পুত্রবধূ ঐশ্বরিয়া রাইও সিনেমায় অভিনয় করে তারকা খ্যাতি পেয়েছেন। আর এই পরিবারের ভবিষ্যৎ সংস্কৃতি অঙ্গনের দিকে ঝুঁকবে, এটাই স্বাভাবিক। সেটি প্রমাণ করতেই অভিষেক ও ঐশ্বরিয়ার একমাত্র কন্যা আরাধ্য নাচের অনুষ্ঠানে পারফর্ম করে তাক লাগিয়ে দিলেন।

৭ বছর বয়সী কন্যা আরাধ্য বচ্চন সম্প্রতি একটি নাচের অনুষ্ঠানে যোগ দিয়েছিল। আরাধ্য শামাক দাভারের সামার ফাঙ্ক শোতে অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরালও হয়েছে। ছবিতে গোলাপী ফ্রক এবং একটি ডেনিম জ্যাকেট পোশাকে দেখা যায় আরাধ্যকে। মাথ্যায় ফ্যান্সি গোলাপি চুলের ব্যান্ড এবং ম্যাচিং জুতোয় নজর কেড়েছে মিষ্টি আরাধ্য।

২০০৭ সালে বিয়ে করেন ঐশ্বরিয়া ও অভিষেক। ২০১১ সালে আরাধ্য জন্মগ্রহণ করে। অভিষেক বচ্চনের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল অনুরাগ কাশ্যপের ‘মনমর্জিয়া’ আর ঐশ্বরিয়াকে শেষ দেখা গেছে ‘ফ্যানে খান’ সিনেমায়। ল’ রিয়েলের প্রতিনিধিত্ব করতে শিগগিরই কান চলচ্চিত্র উৎসব মাতাতে উড়াল দেবেন ঐশ্বরিয়া।

মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম