Home / উন্নয়ন / নীলফামারী পৌরসভার আধুনিকায়নের কাজ শেষের পথে
neelfamari+paurosava+mbd-2

নীলফামারী পৌরসভার আধুনিকায়নের কাজ শেষের পথে

মাস্টারি বিডি ডটকম
নীলফামারী । ১১ সেপ্টেম্বর ২০১৭ । ২৭ ভাদ্র ১৪২৪

৬৯ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে নীলফামারী পৌরসভার আধুনিকায়নের কাজ প্রায় সম্পন্ন হয়েছে। কাজ সম্পন্ন হলে পৌর শহরে নাগরিক সুবিধা বাড়বে।

দ্বিতীয় ও তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের (ইউজিআইআইপি) মিউনিসিপ্যাল ও ১৯ শহর উন্নয়ন প্রকল্প এবং জলবায়ু প্রকল্পের অধীনে এটি বাস্তবায়িত হচ্ছে।

বরাদ্দকৃত অর্থের মধ্যে রয়েছে ইফজিআইআইপি-২ প্রকল্পের ১৮ কোটি ৭৯ লাখ, শহর উন্নয় প্রকল্পের ১৭ কোটি, জলবায়ু প্রকল্পে ১ কোটি, ইফজিআইআইপি-৩ প্রকল্পের ৩২ কোটি ৩৮ লাখ টাকা।

‘গ’ শ্রেণীর পৌর সভাটির যাত্রা শুরু হয় ১৯৭২ সালে। সেখান থেকে ‘খ’ শ্রেণীতে উন্নীত হয় ১৯৯৬ সালে। টানা ৫ বারের নির্বাচিত মেয়র জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদের নেতৃত্বে পৌরসভাটি প্রথম শ্রেণীতে উন্নীত হয় ২০০৮ সালের ২৩ মার্চ।
পৌরসভায় মেয়র দেওয়ান কামাল আহমেদ জানান, গত সাত বছরে বিভিন্ন প্রল্পের অধীনে ৬৯ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে পৌরসভার আধুনিকায়নের কাজ চলছে। ৩৬ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে আধুনিক মানের একটি পৌর সুপার মার্কেট নির্মাণের কাজ শেষ হয়েছে। অবশিষ্ট ৩২ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে বিভিন্ন সড়ক, কালভার্ট, পরিচ্ছন্ন শহর গড়তে ড্রেনেজ ব্যবস্থা ও ডাস্টবিন স্থাপনের কাজ প্রায় শেষের পথে। গত ২১ ও ২২ আগস্ট এডিবির প্রতিনিধি দল এসব উন্নয়ন কাজ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

প্রতিনিধি দলে ছিলেন এডিবির মিশন প্রধান আলেকজান্ডার ভোগল, এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী শফিকুল ইসলাম আকন্দ, ইউজিআইআইপি-৩ প্রকল্পের পরিচালক এ, কে, এম, রেজাউল ইসলাম, জ্যেষ্ঠ প্রকল্প কর্মকর্তা সহিদুল আলম, প্রকল্পের বিশেষজ্ঞ স্বাসওয়াতী বেলীআপ্পা, এডিবির বিশেষজ্ঞ সুসান ফ্রান্সিসকো, নিনেত্তে পাজারিল্লেইজা, এ্যানিক আজমেরা, মিগুয়েল দিয়েঞ্জন, রফিকুল ইসলাম, রোকনউদ্দিন আহমেদ, সুরাইয়া জেবিন ও সামাজিক উন্নয়ন কর্মকর্তা নাসিবা সেলিম। প্রতিনিধি দল তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের পৌর কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

পৌর মেয়র বলেন, শহরের চৌরঙ্গীমোড় থেকে পাঁচমাথা মোড় পর্যন্ত সড়কের ফুটপাতে টাইলস স্থাপনের কাজ চলছে। শহরের জনগুরুত্বপূর্ণ স্থান এবং আবাসিক এলাকায় স্টিলের ডাস্টবিন স্থাপন করা হয়েছে। ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন হচ্ছে। শহরের সড়কগুলো বর্ধিতকরণ ও পাকা করার কাজ চলছে। একটি আধুনিক শিশুপার্ক স্থাপনের পরিকল্পনা রয়েছে। জমি অধিগ্রহণের জটিলতায় সেটি থেমে আছে। জমি পাওয়ার সাথেসাথে সেটি দ্রুত বাস্তবায়ন করা হবে। এসব কাজ শেষ হলে আধুনিক মানে উন্নীত হবে শহরটি, বাড়বে নাগরিক সুবিধা। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 4 2026 1222

শিশু টিকার অর্থ আত্মসাতের অভিযোগ: ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন

ঢাকা, সোমবার ১৩ এপ্রিল ২০২৬মাসস হাম ও অন্যান্য রোগের শিশুদের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অর্থ আত্মসাৎ, …

Leave a Reply

Your email address will not be published.