Home / জাতীয় / জাতীয় নির্বাচন / নতুন মন্ত্রিসভার শপথ আজ
Bangabhaban

নতুন মন্ত্রিসভার শপথ আজ

মাস্টারি সংবাদ | প্রতিবেদক
প্রধানমন্ত্রী | ১১ জানুয়ারি ২০২৪ | ২৭ পৌষ ১৪৩০

আওয়ামী লীগ টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা বঙ্গভবনে শপথ নেবে আজ ।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভা সদস্যদের শপথ অনুষ্ঠান হবে। নতুন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ছাড়াও ৩৬ সদস্যের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। তাদের মধ্যে ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী।

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এসব তথ্য জানিয়েছেন। টানা চতুর্থ ও পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হতে চলেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি বঙ্গভবনে প্রথমে প্রধানমন্ত্রীর শপথ পড়াবেন। এরপর মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি। শপথের পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

20 4 24 111 11

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

ঢাকা, সোমবার ২০ এপ্রিল ২০২৬ মাসস ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে …