Home / আন্তর্জাতিক / প্রধানমন্ত্রীকে চীনা প্রেসিডেন্টের অভিনন্দন
ফগ্ন-ফদন

প্রধানমন্ত্রীকে চীনা প্রেসিডেন্টের অভিনন্দন

মাস্টারি সংবাদ | প্রতিবেদক
প্রধানমন্ত্রী | ১১ জানুয়ারি ২০২৪ | ২৭ পৌষ ১৪৩০

শেখ হাসিনা পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায়  অভিনন্দন বার্তা পাঠিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

ঢাকার চীনা দূতাবাস বৃহস্পতিবার (১১ জানুয়ারি) চীনের প্রেসিডেন্ট এ বার্তা পাঠিয়েছেন বলে জানিয়েছে ।

শি জিনপিং বলেছেন, চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের বন্ধুত্বের প্রতিবেশী। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে বিগত ৪৯ বছরে, দুই দেশ একে অপরকে সম্মান করেছে, পারস্পরিক সুবিধা অর্জন করেছে এবং জয়লাভ করেছে। চীন এবং বাংলাদেশ একে অপরের মূল স্বার্থের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলোতে একে অপরকে দৃঢ়ভাবে সমর্থন করে। যৌথভাবে দুই দেশ উন্নয়ন ও পুনরুজ্জীবনের কাজ করছে যা দুই দেশের জনগণের জন্য বাস্তব সুবিধা নিয়ে আসছে।

এ সময় চীনা প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন, গত আগস্টে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি যে গুরুত্বপূর্ণ ঐকমত্যে পৌঁছেছিলেন, তা বাস্তবায়নের জন্য চীন ও বাংলাদেশ যৌথ প্রচেষ্টা চালাবে, রাজনৈতিক পারস্পরিক আস্থা বাড়াবে, ঐতিহ্যগত বন্ধুত্বকে আরও উন্নীত করবে, উন্নয়ন কৌশলগুলো আরও সমন্বিত ও প্রচার করবে। উচ্চ মানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা এগিয়ে নেবে, যাতে চীন-বাংলাদেশ সহযোগিতার কৌশলগত অংশীদারত্বকে নতুন উচ্চতায় উন্নীত করা যায়।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

4 10 26 1

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ । মাসস ঢাকা মহানগরের যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার …