Home / প্রকৃতি / দুপুরে ফুটেই দ্রুত ঝরে যায়
dupurmoni+flower+mbd

দুপুরে ফুটেই দ্রুত ঝরে যায়

মাস্টারি বিডি | শান্তা ইসলাম
ফিচার | ঢাকা | ২৮ জুলাই ২০১৯ | ১৩ শ্রাবণ ১৪২৬

দুপুরমনি বর্ষার মরসুমি ফুল। এটি অনিন্দ্য সুন্দর অরুণ রঙের ফুল। ফুলটির অন্যান্য নাম হচ্ছে- বন্ধুক, কটলতা, বন্ধুলী, দুপুরচণ্ডি, দুপুর মালতি ইত্যাদি।

dupurmoni+flower+mbd-4

দুপুরমনির ইংরেজি নাম- Midday Flower, Scarlet Mallow, Copper Cups, Florimpia, Noon Flower, Scarlet Pentapetes. ইত্যাদি।

dupurmoni+flower+mbd-3

ফুলটির পাঁচটি চ্যাপ্টা পাপড়ি, সিঁদুরে লাল, কখনো হালকা গোলাপি বা সাদা। কোনো গন্ধ নেই। পাপড়ির সঙ্গে চিকন ফিতার মতো লকলকে কয়েকটি উপাঙ্গ ফুলের শোভা বাড়ায়। একহারা লম্বা গাছ। ডালপালা কম। চেহারাটা খসখসে। পাতা বেশ লম্বা, কিনার কাটাকাটা, আগা সরু।

dupurmoni+flower+mbd-6

দুপুরমনি ফুলগুলি দুপুরে ফোটে এবং দ্রুত ঝরে যায়। সম্ভবত ভর দুপুরে ফোটে বলেই এমন নামকরণ হয়েছে। আগষ্ট থেকে নভেম্বরে এতে ফুল ফোটে। এটি বাগানের শোভা বর্ধনের জন্য লাগানো হয়। তবে অনেক দেশে
এটি আঁশের জন্য বা ভেষজ চিকিৎসার জন্য লাগানো হয়।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

31 9 11

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ । মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু …

Leave a Reply

Your email address will not be published.