
মাস্টারি বিডি । শান্তা ইসলাম
ফিচার । ০৪ মার্চ ২০১৯ । ২০ ফাল্গুন ১৪২৫
অত্যন্ত চঞ্চল একটি পাখি টুনটুনি। এটি দরজি পাখি নামেও পরিচিত। এটির বৈজ্ঞানিক নাম অর্থোটমাস সুটোরিয়াস। আর ইংরেজি নাম Common tailorbird.।

দরজি পাখি টুনটুনি হল একটা গায়ক পাখি- যাকে ক্রান্তীয় এশিয়া জুড়ে দেখা যায়।

গাছের পাতা একসঙ্গে সেলাই করে বাসা বানানোর জন্যে এই পাখি জনপ্রিয় এবং রুডইয়ার্ড কিপলিং তাঁর জাঙ্গল বুক বইতে একে অমর করে রেখেছেন।

যদিও এই লাজুক পাখিরা গাছের পাতার আড়ালে লুকিয়ে থাকে, তাদের জোরালো ডাকাডাকি তাদের উপস্থিতির জানান দেয়।

এই পাখির গান হল জোরালো টুঁই-টুঁই-টুঁই আওয়াজ- যা বেশ বৈচিত্র্যপূর্ণ।

দ্বিস্বরবিশিষ্ট ডাক কখনো কখনো বার বার শুনতে পাওয়া যায়।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম