Home / আন্তর্জাতিক / ঢাবি শিক্ষার্থী অংকনের গিনেস রেকর্ড
DU

ঢাবি শিক্ষার্থী অংকনের গিনেস রেকর্ড

ঢাকা, মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১ | মাস্টারি সংবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মেধাবী শিক্ষার্থী রাগীব শাহরিয়ার অংকন গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড করেছেন।

(Guinness World Record এ `The Most Football (Soccer) Toe Taps in one minute’ category অর্থাৎ এক মিনিটে সর্বোচ্চ ২২০ বার ফুটবলে ট্যাপ করে তিনি এ রেকর্ড অর্জন করেছেন।

আগের রেকর্ড ছিল ২১২ বার। মঙ্গলবার অংকন অফিসিয়ালি সার্টিফিকেট হাতে পেয়েছেন। এর আগে তার এ কৃতিত্বের জন্য গত  ২০ ফেব্রুয়ারি গিনেস বুক অব ওয়ার্ল্ড ওয়েবসাইটে তার নাম অন্তর্ভুক্ত হয়।

অংকন ঢাবির কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগে স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র। তার বাড়ি নলছিটি পৌর শহরের হাইস্কুল সড়কে।

অংকনকে নলছিটিবাসী ও তার সহপাঠীরা ফোনে ও ফেসবুকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। এ ব্যাপারে অংকন বলেন, এ রেকর্ড গড়তে পারায় আমি খুব খুশি। এজন্য আমি দীর্ঘদিন অনুশীলন করেছি। দৃঢ় প্রচেষ্টা ও অনুশীলনে অসম্ভবকেও সম্ভব করা যায়।

সূত্র: যুগান্তর

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …