Home / কৃষি / জয়পুরহাটে সবজি চাষে সেক্স ফেরোমন ফাঁদ জনপ্রিয়তা পাচ্ছে
sexferomen+fand+mbd-4

জয়পুরহাটে সবজি চাষে সেক্স ফেরোমন ফাঁদ জনপ্রিয়তা পাচ্ছে

মাস্টারি বিডি ডটকম ।
জয়পুরহাট । ১৭ এপ্রিল ২০১৮ । ০৪ বৈশাখ ১৪২৪

জেলার কৃষকদের মধ্যে বিষমুক্ত সবজি চাষে সেক্স ফেরোমনফাঁদের ব্যবহার দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে।

sexferomen+fand+mbd

স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র সংবাদমাধ্যমকে জানায়, কৃষি মন্ত্রণালয়ের অনুন্নয়ন খাতের বিশেষ বরাদ্দ হতে রবি ২০১৭-১৮ মৌসুমে রাজস্ব খাতের অর্থায়নে বাস্তবায়িত ’কুমড়া জাতীয় সবজি’ উৎপাদনে সেক্স ফেরোমনফাঁদ ব্যবহারের মাঠ দিবস দোগাছী ইউনিয়নের বিল্লাহ গ্রামে সোমবার অনুষ্ঠিত হয়।

sexferomen+fand+mbd-3

দোগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ সুধেন্দ্রনাথ রায়। বিশেষ অতিথি হিসেবে সেক্স ফেরোমনফাঁদ প্রযুক্তি ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: সেরাজুল ইসলাম। আরো বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: গোলাম মস্তোফা, ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান, কুমড়া চাষি ইদ্রিস আলী প্রমূখ।

sexferomen+fand+mbd-2

কৃষি বিভাগ থেকে ১শ ৫০ শতাংশ জমিতে বিষমুক্ত সবজি চাষে সেক্স ফেরোমনফাঁদ ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করতে ১৮টি পট, ৩৬টি লিউর পাওয়ার ও কৃষক ব্রিফিং বাবদ ব্যাংক হিসেবের মাধ্যমে ৫শ টাকা করে প্রদান করা হয়েছে। করলা, শসা, লাউ, মিস্টিকুমড়াসহ কুমড়া জাতীয় ফসল উৎপাদনে ফলের মাছি পোকা দমনে সেক্স ফেরোমনফাঁদ প্রযুক্তি কৃষকদের মধ্যে খুবই জনপ্রিয় লাভ করেছে বলে জানায় কৃষি কর্মকর্তা সেরাজুল ইসলাম। বিল্লাহ এলাকার ১৫০ জন কৃষক, সহকারী কৃষি কর্মকর্তা মাঠ দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 11 25 1

রামগতি-কমলনগরে আমনের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

ঢাকা, বৃহস্পতিবার ১৩ নভেম্বর ২০২৫ মাসস লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলায় এবার আমন ধানের বাম্পার ফলন …

Leave a Reply

Your email address will not be published.