Home / উদ্যোগ / জয়পুরহাটে বটতলী সেতু নির্মাণ কাজের উদ্বোধন
Joypurhat+bottoli+setu+mbd-2

জয়পুরহাটে বটতলী সেতু নির্মাণ কাজের উদ্বোধন

মাস্টারি বিডি
জয়পুরহাট । ১৭ জুলাই ২০১৮ । ০২ শ্রাবণ ১৪২৫

জয়পুরহাট জেলায় ২৫ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে জয়পুরহাট-কালাই-ক্ষেতলাল সড়কের বটতলী সেতু নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন নির্মাণ কাজের ভিত্তিফলক উন্মোচন করেন।

সোমবার বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন নির্মাণ কাজের ভিত্তিফলক উন্মোচন করেন।

সড়ক ও জনপদ বিভাগ জানায়, সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২৫ কোটি ৫৩ লাখ টাকা । ২০২০ সালের মে মাসের মধ্যে এ সেতুর নির্মাণ কাজ শেষ হবে। সেতুটির দৈর্ঘ্য ৬৪ মিটার ও প্রস্থ্য ১০ পয়েন্ট ৪ মিটার।

এ সেতুর উপর দিয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় যানবাহন চলাচল করে থাকে। জেলাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল বটতলীর এই সেতু নির্মাণের।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.