Home / অপরাধ / কারাগারে নাম পালটে হচ্ছে ’কারেকশন সার্ভিস বাংলাদেশ’
26 8 11

কারাগারে নাম পালটে হচ্ছে ’কারেকশন সার্ভিস বাংলাদেশ’

ঢাকা, মঙ্গলবার ২৬ আগস্ট ২০২৫মাসস

‎বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে নতুন নামকরণের উদ্যোগ নিয়েছে কারা অধিদপ্তর। নাম পরিবর্তন করে ‘কারেকশন সার্ভিসেস বাংলাদেশ’ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ ‎মঙ্গলবার বকশীবাজারে কারা সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ‎কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন। ‎

তিনি বলেন, “কারাগার কেন্দ্রিক সংশোধনের বিষয়টির ওপর অধিক গুরুত্বারোপের জন্য বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে ‘কারেকশন সার্ভিসেস বাংলাদেশ’ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

কারা বিভাগ সংশ্লিষ্ট আইন কানুন যুগোপযোগী করার লক্ষ্যে ‘কারেকশন সার্ভিস অ্যাক্ট-২০২৫’ এর খসড়া চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে।”‎মহাপরিদর্শক বলেন, ‘কারাগারগুলোতে ধারণ ক্ষমতার অতিরিক্ত বন্দি রয়েছে। বন্দিদের স্থান সংকুলানের জন্য নতুন করে দুটি কেন্দ্রীয় কারাগার এবং চারটি জেলা কারাগার চালু করা হয়েছে। এ ছাড়াও অধিকতর সমন্বয়ের জন্য ঢাকা বিভাগকে ভেঙে দুটি বিভাগ করা হয়েছে।

তিনি বলেন, কারাগার ব্যবস্থায় দক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে তীব্র জনবল সংকট কাটিয়ে ওঠার জন্য সরকার নতুন জনবলের অনুমোদন দিয়েছে। এ ছাড়া আরো দেড় হাজার জনবলের চাহিদা পাঠানো হয়েছে। এ ছাড়া বন্দিদের সেবার মান উন্নত করতে নারায়ণগঞ্জে কেন্দ্রীয় কারা হাসপাতাল নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

16 42026 444444444

ধান খেয়ে ফেলায় বাবুই পাখির বাসা ভেঙে ২৯ ছানা হত্যা

ঢাকা, বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬ মাসস চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ধান খেয়ে ফেলার অপরাধে ২৭টি বাবুই পাখির …