Home / জাতীয় / প্রথমবারের মতো নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যানগণের শপথ গ্রহণ : উন্নয়নমূলক কাজ সঠিকভাবে বাস্তবায়নে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
pm-02

প্রথমবারের মতো নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যানগণের শপথ গ্রহণ : উন্নয়নমূলক কাজ সঠিকভাবে বাস্তবায়নে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

প্রথমবারের মতো নির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যানগণের শপথ গ্রহণ

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১১ জানুয়ারি ২০১৭ । ২৮ পৌষ ১৪২৩

প্রথমবারের মতো নির্বাচিত ৫৯ জেলা পরিষদের চেয়ারম্যান শপথ গ্রহণ করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে তাদেরকে শপথ বাক্য পাঠ করান।

২০০০ সালে সংশ্লিষ্ট জেলা পরিষদ আইনটি পাসের ১৬ বছর পর গত ২৮ ডিসেম্বর ৫৯টি জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের ১৩১ বছরের ইতিহাসে এটিই ছিল জেলা পরিষদের প্রথম সরাসরি নির্বাচন।

আইনি জটিলতার কারণে কুষ্টিয়া ও বগুড়া জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এছাড়া তিন পার্বত্য জেলা পরিষদের নির্বাচন পৃথক আইনে অনুষ্ঠিত হয়।

জেলা পরিষদের নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান আগামী ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খোন্দকার মোশাররফ হোসেন এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন। এলজিআরডি সচিব আবদুল মালেক অনুষ্ঠান পরিচালনা করেন।

মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.