মাস্টারি বিডি ডটকম
রাজশাহী । ৩০ মার্চ ২০১৭ । ১৬ চৈত্র ১৪২৩
শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা বলেছেন, জলবায়ুর ক্ষতিকর প্রভাব থেকে বরেন্দ্র ভূমিসহ এই অঞ্চলের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা করতে শিক্ষার্থীদের সোচ্চার হতে হবে।
তারা মনে করেন, শিক্ষার্থীদের এ বিষয়ে পর্যাপ্ত জ্ঞানার্জনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের সকল শিক্ষার্থীর জীববৈচিত্র্য, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন সম্বন্ধে যথাযথ জ্ঞান থাকা দরকার। এতে তারা এসব ক্ষেত্রে অবদান রাখতে পারবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত এক পরিবেশ অলিম্পিয়াডে বক্তারা এসব কথা বলেন। সংবাদ বাসস-এর।

অলিম্পিয়াডে পরিবেশ সংক্রান্ত সাধারণ জ্ঞান বিষয়ে এক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় দু’শ’ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তারা পরিচ্ছন্ন ক্যাম্পাস ও সুস্থ পরিবেশ গড়ে তোলারও শপথ গ্রহণ করেন।
হাঙ্গার প্রকল্প বাংলাদেশ তাদের সামাজিক কর্ম প্রকল্পের আওতায় ‘একটি নিরাপদ পরিবেশের জন্য কাজ কর’ শীর্ষক ব্রিটিশ কাউন্সিলের সক্রিয় নাগরিক কর্মসূচির সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করে।
রাবির সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সাদেকুল আরেফিন মতিন, ছাত্র উপদেষ্টা অধ্যাপক মিজানুর রহমান, উপ-প্রধান ভেটেরিনারী কর্মকর্তা ডা. হেমায়েতুল ইসলাম ও বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক মোস্তাফিজুর রহমান রিসোর্স পার্সন হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম