Home / ব্যবসা-বাণিজ্য / গ্রন্থমেলার ১৮ দিন : নতুন বই ২ হাজার ২শ’ ৭৫টি
21+boimela+mbd

গ্রন্থমেলার ১৮ দিন : নতুন বই ২ হাজার ২শ’ ৭৫টি

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৯ ফেব্রুয়ারি ২০১৭ । ০৭ ফাল্গুন ১৪২৩

অমর একুশে গ্রন্থমেলায় ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ২ হাজার ২শ’ ৭৫টি নতুন বই এসেছে। এর মধ্যে কবিতা ৬৮৪টি, উপন্যাস ৩৭৯টি, গল্প ৩১৫টি ও প্রবন্ধ ১১১টি উল্লেখযোগ্য।

শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় গ্রন্থমেলার দ্বার খুলেছে সকাল ১১ টায়। তবে সকাল সাড়ে ১০ টায় অমর একুশে উদ্যাপন উপলক্ষে বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় শিশুকিশোর সাধারণ জ্ঞান ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব।

প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক রফিকউল্লাহ খান, শিশুসাহিত্যিক সুজন বড়–য়া এবং বাংলা একাডেমির পরিচালক শাহিদা খাতুন। উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম হয়েছেন আকিবা আফরোজ রাকা, দ্বিতীয় হয়েছেন যুগ্মভাবে সুমাইয়া সাবিকুন্নাহার ও তারানা তাবাসসুম মিম এবং তৃতীয় হয়েছেন নামিরা রহমান অন্তরা।

সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় প্রথম হয়েছেন মারজান শাওয়াল রিজওয়ান, দ্বিতীয় হয়েছেন যুগ্মভাবে রাইসা চৌধুরী ও নাবিলা হক বিস্মি এবং তৃতীয় হয়েছেন সায়েদা করিম মেশা।
আজ শনিবার গ্রন্থমেলায় নতুন বই এসেছে ১৫৬টি এবং ৬১টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

বিকেলে গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় নব্বইয়ের দশকের কবিতা শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন কবি সাজ্জাদ শরিফ। প্রবন্ধ উপস্থাপন করেন কবি মোস্তাক আহমাদ দীন। আলোচনায় অংশগ্রহণ করেন ড. শহীদ ইকবাল এবং ড. এ. এম. মাসুদুজ্জামান।

কবি সাজ্জাদ শরিফ বলেন, আশির দশকের শেষ থেকে নব্বই দশক জুড়ে বিশ্বব্যাপী মিডিয়া ও বিশ্বায়নের প্রসার, পরাশক্তির উত্থান, সেনা সরকারবিরোধী আন্দোলনসহ নানা রাজনৈতিক ও সামাজিক পরিবর্তন নব্বইয়ের কবিতাকে প্রভাবিত করেছে। আশির দশকের কবিতার মূল প্রবণতাগুলোর সম্প্রসারণ ছাড়াও নব্বইয়ের দশকে দেখা যায় শ্লেষাত্মক কবিতার বিকাশ এবং বাক্যের স্বাভাবিক গঠন কাঠামো ভেঙে অসম্পূর্ণ বাক্য তৈরির প্রয়াস। ইঙ্গিতময় ও সংবেদনশীল নব্বই দশকের কবিতা বিষয়বৈচিত্রের কারণে আত্মউপলব্ধির একটি মাধ্যম হয়ে উঠেছে।

সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল লাকী ইনামের পরিচালনায় এবং নাগরিক নাট্যাঙ্গন-এর পরিবেশনায় নাটক ক্রীতদাসের হাসি।

সূত্র : বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

31 8 2026 22224

বাংলাদেশ এখন বিশ্বের সর্বোচ্চ খেলাপি ঋণের দেশ

 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ । মাসস বাংলাদেশে এখন ব্যাংক থেকে বিতরণ করা …

Leave a Reply

Your email address will not be published.