খালেদা জিয়ার জন্মদিন পালনে বিএনপির দোয়া মাহফিল কর্মসূচি
Mastary Sangbad
August 13, 2025
এই দিন, জাতীয়, প্রচ্ছদ, ব্যানার, ব্রেকিং নিউজ, মিডিয়া, রাজনীতি, সিলেক্টেড সংবাদ
253 Views
ঢাকা, বুধবার ১৩ আগস্ট ২০২৫ মাসস
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে আগামী শুক্রবার দেশব্যাপী দলীয় কার্যালয় ও মসজিদে দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।বুধবার (১৩ আগস্ট) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে এ কর্মসূচির কথা জানা গেছে।প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নীচতলায় আগামী ১৫ আগস্ট (শুক্রবার) সকাল ১১টায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
ঢাকাসহ দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের উক্ত মিলাদ ও দোয়া মাহফিলগুলোতে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।
2025-08-13