
মাস্টারি বিডি | বাঁধন খান
বিনোদন | ঢাকা | ০১ আগস্ট ২০১৯ | ১৭ শ্রাবণ ১৪২৬
২০১৪ সালে বলিউডের ‘ব্যাং ব্যাং’ ছবিতে শেষবার হৃত্বিক ক্যাটরিনা একসঙ্গে কাজ করেছিলেন। বড় পর্দায় এই জুটিকে দর্শকরাও বেশ গ্রহণ করেছে। কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল ‘সত্তে পে সত্তা’ ছবিতে ফের একবার একসঙ্গে দেখা যাবে হৃত্বিক রোশন ও ক্যাটরিনা কাইফকে।

একটি সাক্ষাতকারে তাকে এই ব্যাপারে প্রশ্ন করা হলে হৃত্বিক জানান, এখনও এই ছবিতে অভিনয় করার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। এই মুহূর্তে বেশ কয়েকটি চিত্রনাট্য পড়ছি আমি। ‘সত্তে পে সত্তা’ তার মধ্যে অন্যতম। তবে এই ছবিতে হাত দেব কিনা সেই বিষয়ে আপাতত সিদ্ধান্ত নিইনি। তাই এ নিয়ে এখনই কোনও কথা বলতে পারছি না। নতুন ছবি করার সিদ্ধান্ত নিলে নিশ্চয় তা আমি নিজেই জানাব।

শুরুতে ‘সত্তে পে সত্তা’র জন্যে শাহরুখ খান এবং অক্ষয় কুমারের নাম ভাবা হলেও, ৪০ বছরের সেই সময়ের অমিতাভের চেহারার সঙ্গে এখনকার ৪০ বছরের হৃত্বিকের চেহারা ভালো মানাবে বলেই হৃত্বিককেই পছন্দ ফারাহ খান এবং রোহিত শেট্টির। আর এই ছবিতে ক্যাটের সঙ্গে হৃত্বিকের মিলন হতে পারে হয়তো।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম