Home / ফটো গ্যালারি / এবার সা রে গা মা পা মুকুট জয় করলেন বাংলাদেশের মেয়ে অঙ্কিতা!
Angkita+vatcharia+mbd-4

এবার সা রে গা মা পা মুকুট জয় করলেন বাংলাদেশের মেয়ে অঙ্কিতা!

মাস্টারি বিডি | জাকারিয়া তুষার
বিনোদন | ঢাকা | ০১ আগস্ট ২০১৯ | ১৭ শ্রাবণ ১৪২৬

বাংলাদেশের সাতক্ষীরায় আমার আদি বাড়ি : অঙ্কিতা ভট্টাচার্য

অঙ্কিতা ভট্টাচার্য! অঙ্কিতা ভট্টাচার্য! এই নাম আজ সমগ্র বাংলা বাঙালি বাংলা ভাষাভাষিদের গণ্ডি ছাপিয়ে ছড়িয়ে পড়েছে বিশ্বে। এই নাম আজ শুধু সঙ্গীতে সঙ্গতে সঙ্গতিপূর্ণ নয় শুধু সব মাধ্যমেই চাউর। তিনি আসলেন দেখলেন এবং জয় করলেন। একেবারে চূড়া স্পর্শ করেছেন।
ভারতের গোবরডাঙার মেয়ে অঙ্কিতা ভট্টাচার্যের জীবনটা অনেকটা বদলে দিয়েছে ‘জি বাংলা’র জনপ্রিয় রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’। রোববার রাতে আসরের গ্রান্ড ফিনাল অনুষ্ঠিত হয়। আর সেখানে বিজয়ী হিসাবে তার নাম ঘোষণা করা হয়। সে এক মাহেন্দ্রক্ষণ!

Angkita+vatcharia+mbd-3

এদিকে, ভারতে গোবরডাঙার বাসিন্দা হলেও অঙ্কিতার আদি বাড়ি কিন্তু বাংলাদেশে। এ কথা নিজেই স্বীকার করলেন এ বিজয়ী শিল্পী। তিনি বলেন, আমার আদি বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলার কলারোয়া থানার মাদ্রা গ্রামে। বাবার কাছে শুনেছি, আমার জন্মের আগে সবাই ভারতে চলে আসে।

Angkita+vatcharia+mbd-2

তিনি বলেন, বাড়িতে মা ও বাবা দুজনের কাছ থেকেই গানের অনুপ্রেরণা পেয়েছি। মা-বাবা ছাড়া, গোবরডাঙার রাধাপদ পালের কাছে গান শিখতাম, পরবর্তীকালে রথীজিৎ ভট্টাচার্যের কাছে গত ৭ বছর হল গান শিখছি। আমার আইডল আশা ভোঁসলে, আর ভীষণ পছন্দের গায়িকা শ্রেয়া ঘোষাল। পাশাপাশি কিশোর কুমার, সনু নিগম, সুনিধি চৌহানসহ অনেকের গানই শুনতে বেশ ভালো লাগে।

Angkita+vatcharia+mbd

অঙ্কিতার স্বপ্ন প্লেব্যাক সিঙ্গার হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার।

গান ছাড়াও আবৃত্তি, নাটক, এমনকি নাচ করতেও তার ভালোলাগে বলে জানান অঙ্কিতা ভট্টাচার্য। খেলাধূলাতেও তার বেশ আগ্রহ রয়েছে। এমনকি স্কুলের ক্রীড়া প্রতিযোগিতায় বেশ কয়েকবার পুরস্কারও জিতেছেন তিনি।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 4 2026 1222

শিশু টিকার অর্থ আত্মসাতের অভিযোগ: ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন

ঢাকা, সোমবার ১৩ এপ্রিল ২০২৬মাসস হাম ও অন্যান্য রোগের শিশুদের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অর্থ আত্মসাৎ, …

Leave a Reply

Your email address will not be published.