Home / বিনোদন / নাটক / কুসুম কুসুম
kusum+shikder+mbd-2

কুসুম কুসুম

মাস্টারি বিডি  ।  জাকারিয়া  তুষার

বিনোদন ডেস্ক । ২০ নভেম্বর ২০১৮ । ০৬ অগ্রহায়ণ ১৪২৫

ছোট এবং বড় দুই পর্দারই জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার। টিভি ও চলচ্চিত্র দুই মাধ্যমেই তিনি দর্শকের মন জয় করেছেন। অভিনয়ের স্বীকৃতিস্বরূপ অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০১০ সালে খালিদ মাহমুদ মিঠুর ‘গহীনে শব্দ’ ছবির মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয়। এই অভিনেত্রীকে বড় পর্দায় সর্বশেষ দেখা গেছে গৌতম ঘোষের ‘শঙ্খচিল’ ছবিতে। ইন্দো-বাংলাদেশ যৌথ প্রযোজনায় এই ছবি নির্মিত হয়েছে। এটিতে তিনি অভিনয় করেন কলকাতার সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে। এছাড়া ছোট পর্দায় গেল ঈদে ‘শেষ অশেষের গল্প’ শিরোনামের একটি নাটকে তাকে দেখা গেছে।

kusum+shikder+mbd-6

এটি নির্মাণ করেন হানিফ সংকেত। এই সময়ে বড় পর্দায় কোনো কাজ করছেন না তিনি। ছোট পর্দায় বিশেষ দিবসেই শুধু অভিনয় করছেন বলে জানান। অভিনয়ে অনিয়মিত হওয়ার কারণ প্রসঙ্গে তিনি বলেন, নতুন চলচ্চিত্রের স্ক্রিপ্ট পাচ্ছি। কিন্তু নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করতে পারবো এমন গল্প, চরিত্র পাচ্ছি না। এছাড়া টিভিতে এখন আমাকে অনেকগুলো কাজ একসঙ্গে করতে হবে এমনটা ভাবি না। ভালো কিছু হলেই তবে সেটি করার সিদ্ধান্ত নিই। অভিনয়ের চেয়ে কুসম বর্তমানে লেখালেখিতে বেশি মনোযোগী। আসছে একুশে গ্রন্থমেলায় একটি ছোট গল্পের বই প্রকাশ করবেন তিনি। লেখালেখি প্রসঙ্গে কুসুম

kusum+shikder+mbd

বলেন, ছোট গল্প লেখা নিয়ে এখন সময় পার করছি। ডিসেম্বরের মধ্যে লেখা শেষ করতে হবে। অনেক যত্ন নিয়ে গল্পগুলো লিখছি। আশা করছি ভালো কিছু হবে। গ্রন্থমেলা আমাদের প্রাণের মেলা। তাই এটির প্রতি অনেক বেশি আবেগ কাজ করে। সবকিছু ঠিক থাকলে আমার বইটি আগামী মেলায় পাবেন সবাই। একটা সময় শিল্পীরা ভালো কাজের মধ্য দিয়ে আলোচনায় আসতে চাইতেন। কিন্তু এখন তার বিপরীত। এই সময়ে অনেক শিল্পী কাজ না করেই আলোচনায় থাকতে চান।

kusum+shikder+mbd-4

সংবাদ শিরোনামে আসতে চান। এটিকে কুসুম কীভাবে দেখছেন? তিনি বলেন, সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে তারকার ছড়াছড়ি। কিন্তু কাজের ক্ষেত্রে তাদের দেখা যায় না। কাজ না করেই আলোচনায় আসতে চাইলে তারা আলোচনার মধ্যেই থাকবে। দর্শকের মনে জায়গা পাবে না। দর্শকের মনে ঠাঁই পাওয়ার জন্য ভালো কাজের প্রয়োজন। এর বিকল্প কিছু নেই।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

14 4 2026 9090003

বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার

অপরিশোধিত জ্বালানি তেলের (ক্রুড অয়েল) তীব্র সংকটের কারণে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি …

Leave a Reply

Your email address will not be published.