Home / জাতীয় / কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা : তাঁকে জন্মদিনের শুভেচ্ছা
runa-laila

কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা : তাঁকে জন্মদিনের শুভেচ্ছা

মাস্টারি বিডি ডটকম
ঢাকা ।। ১৮ নভেম্বর ২০১৬ ।। ০৪ অগ্রহায়ণ ১৪২৩

১৭ নভেম্বর ছিলো বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা জন্মদিন। ১৯৫২ সালের এই দিনে সিলেটে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর বাবা সৈয়দ মোহাম্মদ এমদাদ আলী ছিলেন সরকারি কর্মকর্তা এবং মা আনিতা সেন ওরফে আমেনা লায়লা ছিলেন সঙ্গীত শিল্পী। বাবার বদলির চাকরি সূত্রে তার শৈশব কাটে পাকিস্তানের লাহোরে। মামা সুবীর সেন ছিলেন ভারতের বিখ্যাত সঙ্গীত শিল্পী।

সত্তরের দশকের শেষ দিকে চলচ্চিত্রে প্লেব্যাক শুরু করেন। প্রথম দিকে বাংলা ও উর্দু দুই ভাষাতে গান করলেও উর্দু, পাঞ্জাবি, হিন্দী, সিন্ধি, গুজরাটি, বেলুচি, পশতু, পারসিয়ান, আরবি, মালয়, নেপালি, জাপানি, স্পেনিশ, ফ্রেঞ্চ, ইতালিয়ান ও ইংরেজি ভাষাসহ মোট ১৮টি ভাষায় ১০ হাজারেরও বেশি গান করেছেন।

সঙ্গীত জীবনের দীর্ঘ পাঁচ দশকের ক্যারিয়ারে অসংখ্য কালজয়ী গান উপহার দেওয়ার পাশাপাশি বাংলাদেশকে সাফল্যের সঙ্গে উপস্থাপন করেছেন আন্তর্জাতিক অঙ্গনে। লোকজ, পপ, রক, গজল, আধুনিক- সব ধাঁচের গানই গেয়েছেন তিনি।

চলচ্চিত্রের গানে অনবদ্য কাজের স্বীকৃতি হিসেবে সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন রুনা। এ বছরই পেয়েছেন শিল্পীদের জন্য ভারতের সর্বোচ্চ সম্মাননা ‘দাদা সাহেব ফালকে সম্মাননা – ২০১৬’ ও বাংলাদেশের ‘জয়া আলোকিত নারী সম্মাননা – ২০১৬’।

এছাড়া চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘শিল্পী’ নামক চলচ্চিত্রে চিত্রনায়ক আলমগীরের বিপরীতে মূল চরিত্রে অভিনয়ও করেছেন।
এই গুণী শিল্পীর প্রতি রইলো শুভকামনা।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 8 26 111

অক্টোবর ও নভেম্বরে প্রধানমন্ত্রীর তিন দেশ সফরে প্রাথমিক প্রস্তুতি শুরু

রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ । মাসস আগামী অক্টোবর ও নভেম্বর মাসে জাপান, …

Leave a Reply

Your email address will not be published.