Home / খেলা / টালমাটাল অস্ট্রেলিয়ান ক্রিকেট

টালমাটাল অস্ট্রেলিয়ান ক্রিকেট

মাস্টারি বিডি ডটকম
ঢাকা ।। ১৮ নভেম্বর ২০১৬ ।। ০৪ অগ্রহায়ণ ১৪২৩

হোবার্ট টেস্টে শোচনীয় হারের পর টালমাটাল অস্ট্রেলিয়ান ক্রিকেট। চারপাশ থেকে ধেয়ে আসছে সমালোচনা। টানা ৫টি ওয়ানডে ও ৫টি টেস্ট হারার কারণ খুঁজতে গিয়ে অনেকে অনেক ব্যাখ্যা দিচ্ছেন। সাবেক অধিনায়ক রিকি পন্টিং বলেছেন, সাবেক অস্ট্রেলিয়ানরা গ্রেটরা কোচিংয়ে না আসায় আজ অস্ট্রেলিয়ান ক্রিকেটের এই দশা। অস্ট্রেলিয়ান একটি টেলিভিশনের সঙ্গে কথা বলতে গিয়ে সাবেক উইকেটকিপার-ব্যাটসম্যান ইয়ান হিলিও একটা ব্যাখ্যা দিলেন। তাঁর মতে, জাতীয় দলে এত কোচের কারণেই বেহাল দশা অস্ট্রেলিয়ার!

প্রধান কোচ ড্যারেন লেম্যান তো আছেনই। তাঁকে সাহায্য করতে অস্ট্রেলিয়া দলে আছেন বোলিং কোচ ডেভিড সাকের, ব্যাটিং কোচ গ্রায়েম হিক, স্পিন বোলিং কোচ জন ডেভিসন, ফিল্ডিং কোচ গ্রেগ ব্লিউয়েট। এর বাইরে আছেন ফিল্ডিং উপদেষ্টা, কন্ডিশনিং কোচও। জাতীয় দলে এত কোচের ছড়াছড়িতে আসল কাজটাই হচ্ছে না বলে করেন ইয়ান হিলি, ‘একটা দলকে সাহায্য করতে এত কোচ! কিন্তু আমরা তো এখন দেখতেই পাচ্ছি, এর কোনো প্রভাব খেলায় নেই।’

এসব কোচদের বরং প্রতিভা অন্বেষণ ও পরিচর্যার কাজে লাগাতে পরামর্শ দিলেন হিলি, ‘আমরা এদের তো অনুর্ধ্ব ১৪, ১৫, ১৬ দলগুলোকে পরিচর্যার কাজে লাগাতে পারি। আমার মতে, জাতীয় দলে শুধু একজন প্রধান কোচ ও একজন সহকারী থাকলেই হয়।’

সেই সহকারী কোচের কাজটা কী হবে তাও বলে দিলেন হিলি, ‘সর্বশেষ ১২ মাসে আমরা কয়েকবার ৮০ রানের কমে ১০ উইকেট হারিয়েছি। তাহলে আমি কীভাবে বলব যে ব্যাটিং কোচ কাজ করছে! এই জায়গাটায় আমাদের নজর দিতে হবে।’

আর এ জন্যই লেম্যানের সহকারী হিসেবে এই জায়গায় ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার কোচ ও সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার জাস্টিন ল্যাঙ্গারকে পছন্দ হিলির। ক্রিকবাজ।
সূত্র:প্রথম আলো

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 8 2026 44444

মান্য থেকে ‘মহামান্য’

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ । মাসস ঠাকুরগাঁওয়ের পৌর চেয়ারম্যান থেকে সংসদ সদস্য, …

Leave a Reply

Your email address will not be published.