Home / খেলা / কাছে গিয়েও ডাবল সেঞ্চুরি হলো না মুশফিকের
24 1

কাছে গিয়েও ডাবল সেঞ্চুরি হলো না মুশফিকের

ঢাকা, শনিবার ২৪ আগস্ট ২০২৪
খুব কাছাকাছি গিয়েও ক্যারিয়ারে চতুর্থ ডাবল সেঞ্চুরি করতে পারলেন না মুশফিকুর রহিম। মোহাম্মদ আলীর বলে রিজওয়ানের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ১৯১ রানের এক অনবদ্য ইনিংস খেলেন তিনি।চতুর্থ দিনের শুরুতে ৫৫ রান নিয়ে ব্যাট করতে নেমেছিলেন মুশফিক। সঙ্গে থাকা লিটন দ্রুত আউট হয়ে ফিরে গেলেও মিরাজকে সঙ্গে নিয়ে ১৯৬ রানের জুটি গড়েন তিনি।
করেন ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি। ১৯১ রান করে আউট হওয়ার আগে ৩৪১ বলের ইনিংসে ২২ চার ও ১ ছয় মেরেছেন মুশফিক।এর আগে দিনের প্রথম ইনিংসে লিড পায় বাংলাদেশ। প্রথম ইনিংসে ১৬০ ওভারে ৭ উইকেটে ৫৩০ রান তোলে বাংলাদেশ দল।
মিরাজ ৬৫ রানে অপরাজিত।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 54

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সঠিক তথ্য ও উপাত্তের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে : প্রধান প্রকৌশলী

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস আজ ১২ এপ্রিল রবিবার এলজিইডি সদর দপ্তরের সেমিনার কক্ষে স্থানীয় …