Home / জাতীয় / এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত বিমান বাহিনীর নতুন প্রধান
mashihuzzaman+mbd

এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত বিমান বাহিনীর নতুন প্রধান

মাস্টারি বিডি ।
ঢাকা । ০৬ জুন ২০১৮ । ২৩ জ্যৈষ্ঠ ১৪২৪

এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতকে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান পদে নিয়োগ দেয়া হয়েছে।

তাকে চলতি মাসের ১২ জুন অপরাহ্ন থেকে ২০২১ সালের ১২ জুন অপরাহ্ন পর্যন্ত ৩বছর মেয়াদে বিমান বাহিনী প্রধান পদে নিয়োগ দেয়া হয়। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তিনি এ পদে বহাল থাকবেন।

সোমবার ঢাকায় প্রকাশিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
তিনি এয়ার চীফ মার্শাল আবু এসরারের স্থলাভিষিক্ত হবেন। সংবাদ বাসস-এর।

প্রজ্ঞাপনে বলা হয়, এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের ‘এয়ার মার্শাল’ পদে পদোন্নতি আগামী ১২ জুন অপরাহ্ন থেকে কার্যকর হবে।

বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার আগামী ১২ জুন অপরাহ্ন থেকে বিমান বাহিনী প্রধানের চাকরি থেকে অবসর গ্রহণ করবেন। আগামী ১২ জুন অপরাহ্ন থেকে তার অবসর গ্রহণ কার্যকর হবে বলে একই দিন প্রকাশিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অপর এক প্রজ্ঞাপনে জানানো হয়।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

8 10 26 999

ঐক্য রেখে দল শক্তিশালী করুন, বিতর্কে জড়াবেন না

সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ । মাসস যার যার নির্বাচনি এলাকায় দলীয় নেতাকর্মীদের …

Leave a Reply

Your email address will not be published.