Home / উদ্যোগ / ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক একাডেমী উদ্বোধনের অপেক্ষায়
culturer+academi+nowgaon+mbd

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক একাডেমী উদ্বোধনের অপেক্ষায়

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
ঢাকা । ০৬ জুন ২০১৮ । ২৩ জ্যৈষ্ঠ ১৪২৪

নওগাঁ জেলার পত্নীতলা উপজেলা সদরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক একাডেমীর নির্মাণ কাজ প্রায় শেষ হয়েছে। বিভিন্ন অঞ্চলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মানুষের সাহিত্য ও সংস্কৃতি’র উন্নয়ন এবং বিকাশের ক্ষেত্রে সংস্কৃতি মন্ত্রণালয় এসব সাংস্কৃতিক একাডেমী স্থাপনের সরকার যে উদ্যোগ নিয়েছে তারই অংশ হিসেবে পত্নীতলায় এই একাডেমী নির্মাণ করা হয়েছে।

‘দিনাজপুর-হালুয়াঘাট-নওগাঁ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক একাডেমী নির্মাণ’ প্রকল্পের আওতায় দিনাজপুর, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট এবং নওগাঁ জেলা পত্নীতলা উপজেলায় এই তিনটি সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজ প্রায় শেষ হয়েছে।

সুরম্য এই ভবনে একটি অত্যাধুনিক অডিটোরিয়াম, অফিস বিল্ডিং, ডরমেটরী, মিউজিয়াম, লাইব্রেরী, সাবস্টেশন এবং মুক্তমঞ্চ নির্মাণ কাজ শেষ হয়েছে। এখন চলছে অডিটোরিয়ামের অভ্যন্তরে মঞ্চ সাজসজ্জা, আলো ও শব্দ নিয়ন্ত্রণ এবং উইংস স্থাপনের কাজ।

১০ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে গণপুর্ত বিভাগ এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। এরই মধ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমী ঢাকা’র নির্বাহী প্রকৌশলী ইঞ্জনিয়ার সুকদেব চন্দ্র দাস একাডেমী’র নির্মাণ অগ্রগতি পরিদর্শন করেন। অবিলম্বে প্রধানমন্ত্রীর একযোগে এই তিনটি সাংস্কৃতিক একাডেমী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার কথা রয়েছে বলে বাংলাদেশ শিল্পকলা একাডেমী’র নির্বাহী প্রকৌশলী সুকদেব চন্দ্র দাস জানিয়েছেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.