Home / জাতীয় / এফবিসিসিআই প্রতিনিধিদল ভুটান গেছে
fbcci+team+tour+vutan+mbd-2

এফবিসিসিআই প্রতিনিধিদল ভুটান গেছে

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৩ জুলাই ২০১৭ । ০৮ শ্রাবণ ১৪২৪

ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠেয় সার্ক চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র (এসসিসিআই) নির্বাহী কমিটির সভায় অংশ নিতে এফবিসিসিআইয়ের একটি প্রতিনিধিদল শনিবার ঢাকা ত্যাগ করেছে।

এসসিসিআই এবং ভুটান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র (বিসিসিআই) সহযোগিতায় ২৩ থেকে ২৬ জুলাই পর্যন্ত এ সভা অনুষ্ঠিত হবে।

fbcci+logo+mbd৯ সদস্যের প্রতিনিধিরা হলেন, এসসিসিআইয়ের সহ-সভাপতি ও এফবিসিসিআইয়ের সাবেক সহ-সভাপতি মাহবুবুল আলম, এফবিসিসিআইয়ের প্রথম সহ-সভাপতি ও এসসিসিআইয়ের নির্বাহী সদস্য শেখ ফজলে ফাহিম, এফবিসিসিআই পরিচালক ও এসসিসিআইয়ের নির্বাহী সদস্য শাফকাত হায়দার, এফবিসিসিআই পারচালক আমজাদ হোসেন ও হেলেনা জাহাঙ্গীর, এসসিসিআইয়ের নির্বাহী সদস্য সেলিমা আহমাদ, এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক আমিন হেলালী এবং এসসিডব্লিউইসি-বাংলাদেশ চ্যাপ্টারের কার্যনির্বাহী সদস্য শাহনেওয়াজ আয়েশা আখতার জাহান (ডালিয়া)।

প্রতিনিধিদলের সদস্যরা ‘সার্ক ইয়াং এন্টারপ্রেনর্স ফোরাম’ এবং ‘সার্ক চেম্বার উইমেন এন্টারপ্রেনর্স কাউন্সিলিংয়েও অংশ নিবেন। এছাড়াও ‘পর্যটন ও যোগাযোগ’ বিষয়ক এক গোলটেবিল আলোচনায় যোগ দিবে প্রতিনিধিদলটি। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

3 26 33

হাম উপসর্গে আরো ৭ প্রাণহানি, ৬০০ ছাড়াল মৃত্যু

ঢাকা, বুধবার ০৩ জুন ২০২৬ মাসস সারা দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৭ …

Leave a Reply

Your email address will not be published.