Home / ফটো গ্যালারি / ‘এটাই আমি – ফিরাঙ্গি মল্লাহ’
thugs+of+hindostan+mbd

‘এটাই আমি – ফিরাঙ্গি মল্লাহ’

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
বিনোদন ডেস্ক । ২৫ সেপ্টেম্বর ২০১৮ । ১০ আশ্বিন ১৪২৫

আমির খানের নতুন কোন ছবি মানে নতুন কিছু চমক। সম্প্রতি প্রকাশ পেল ‘থাগস অব হিন্দোস্তান’র আমির খানের নতুন লুক। এ নিয়ে ব্যাপক হৈচৈ বলি পাড়ায়। আর দর্শক মহলেও তৈরি হয়েছে আলাদা উৎসাহ।

thugs+of+hindostan+mbd-3

এর আগে বিগবি অমিতাভের ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। এবার আমির খান। মুক্তি পেয়েছে ২৫ সেকেন্ডের একটি ভিডিও। সেখানে আমির খান ফিরাঙ্গির ভূমিকায়।

thugs+of+hindostan+mbd-6

ফার্স্ট লুক দেখে বলি মহলের একটা বড় অংশ মনে করছেন, হয়তো কোনও বিদেশির চরিত্রে দেখা যাবে মিস্টার পারফেকশনিস্টকে।

thugs+of+hindostan+mbd-5

আমির নিজে সোশ্যাল মিডিয়ায় লুক শেয়ার করে লিখেছেন, ‘এটাই আমি। ফিরাঙ্গি মল্লাহ। আমার থেকে ভাল মানুষ আর পাবেন না আপনি। সততা আমার দ্বিতীয় নাম। আর নিজের কাজের প্রতি বিশ্বস্ত থাকাই আমার লক্ষ্য।’

thugs+of+hindostan+mbd-2

সূত্র জানিয়েছে, ১৮৩৯-এ প্রকাশিত ফিলিপ ম্যাডোসের লেখা বই ‘কনফেশনস্ অফ আ থাগ’ অবলম্বনে লেখা হয়েছে ছবির চিত্রনাট্য। আমির খানের চরিত্রটি অ্যান্টাগনিস্ট। এ ছবিতে আরও অভিনয় করেছেন ক্যাটরিনা কইফ, ফতিমা সানা শেখসহ নামী শিল্পীরা।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 4 2026 1222

শিশু টিকার অর্থ আত্মসাতের অভিযোগ: ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন

ঢাকা, সোমবার ১৩ এপ্রিল ২০২৬মাসস হাম ও অন্যান্য রোগের শিশুদের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অর্থ আত্মসাৎ, …

Leave a Reply

Your email address will not be published.