মাস্টারি বিডি | শান্তা ইসলাম
সঙ্গীত | ২ জুন ২০২১ | ২০ জ্যৈষ্ঠ ১৪২৮
যখন বলবে মন/আয়, জোছনা মাখি/ যখন টানবে কাছে/মায়াবি জোনাকি/ তখন যদি কাউকে ছুঁতে চায় মন/ দেখবে দাঁড়াবে পাশে ঠিকই একজন/ সে আমি, সেই তো পুরোনো আমি/ যে তোমার প্রেমকেই জেনেছে দামী….
এমনই কথার মধুতে ভারি মিষ্টি গান ‘এক প্রেমে’, আর সে গান যখন গেয়েছেন, তারকাশিল্পী লিজা, তখন বলাই বাহুল্য- দ্যোতনায় এক আবেগিত তরঙ্গের আলোড়ন….। ‘েসেই প্রেমে’ লিজার নতুন গান। গানটি লিখেছেন কথার যাদুকরখ্যাত শেখ নজরুল। গানটিতে সুরারোপ করেছেন, ফিদেল নঈম। রেজওয়ান শেখের সঙ্গীতায়োজনে গানটি পেয়েছে এক অনন্যমাত্রা। Head Master Voice (HM Voice)-এ প্রকাশিত হয়েছে গানটির সিমসাম সুন্দর এক গানচিত্র।
আলামিনের ক্যামেরায় এবং ফিদেলের পরিচালনায় এতে অভিনয় করেছেন রিজওয়ান এবং রিসা। শ্রোতা-দর্শক তাদের মনের মাপে গানটি ধারণ করতে সক্ষম হবেন। HM Voice-এ প্রিয়শিল্পী লিজা এর আগে ‘এক পাঁজরে’ (আধুনিক ফোক), ‘একটু মন’ (আধুনিক), ‘লাইলা’(আধুনিক), ‘ফাগুনের চিঠি’(বৈশাখের গান), ‘পত্র লিখি তোমায়’(একুশের গান), ‘রূপ’ (দেশের গান) শিরোনামে গান গেয়ে আলোচিত হয়েছেন।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম