Home / অর্থনীতি / ইলিশের রুপোলি চিকচিক………..
1476191763_11

ইলিশের রুপোলি চিকচিক………..

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৪ অক্টোবর ২০১৭ । ২৯ আশ্বিন ১৪২৪

ইলিশ অত্যন্ত দ্রুতগামী সামুদ্রিক মাছ। তারা সবসময় চিরচেনা পথে চলে। একবার যেখানে ডিম পাড়ার জন্য আসে, বার বার সেখানেই ফিরে আসে। বাচ্চারাও বড় হলে (জাটকা)তা অনুসরণ করে।
39172-hilsa

ইলিশের শরীরের লম্বা দাগ আছে যাকে লেটিভাল লাইন বলে। আর কানের কোনে আছে গোলাকার রিংয়ের মতো, যাকে অটভিলিথ বলে। এর মাধ্যমেই ইলিশ তাদের গন্তব্য শনাক্ত করে থাকে। মা ইলিশ ডিম দেয়ার পর জাটকা (বাচ্চা) নদীতে বড় হয়ে দ্রুত ফিরে যায় গভীর সমুদ্রে। ওই জাটকা বড় হয়ে ডিম দেয়ার জন্য লেটিভাল ও অটভিলিথের মাধ্যমে জন্ম হওয়া স্থানেই ফিরে আসে বারবার।

251116_178

ইলিশের প্রজনন নির্ভর করে চাঁদের তিথির ওপর। আশ্বিনের ভরা পূর্ণিমার দিন ইলিশ ডিম ছাড়ে সবচেয়ে বেশি। তাই পূণির্মার আগের ৫ দিন ও পরের ৫ দিনকে ইলিশ প্রজনন হিসেবে নির্ধারণ করেছে গবেষকরা। তবে ডিম ছাড়া অমবস্যা পর্যন্ত অব্যাহত থাকে, সেটাও পরীক্ষিত। সেই বিবেচনায় ১ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুমে উপকূলের ১৭টি জেলার ১১ হাজার বর্গকিলোমিটার জলসীমায় ইলিশ নিধনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। উল্লিখিত সময়ে ওই সব স্থানে ডিম ছাড়তে গভীর সাগর থেকে ঝাঁকে ঝাঁকে আসে মা ইলিশ। প্রজজনন মৌসুমে ইলিশ শিকার বন্ধ হলে স্বাভাবিকভাবেই ইলিশের উৎপাদন বেড়ে যায়। তাই আপাতত ইলিশ ধরা বন্ধ। এর পরই বাজার আবার ইলিশের রুপোলি রঙে চিকচিক করে উঠবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 8 2026 7777899

দেশে গণিত অলিম্পিয়াডের কার্যক্রম বিস্তৃত করতে সব ধরনের সহযোগিতা করবে সরকার : প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ । মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে গণিত …

Leave a Reply

Your email address will not be published.