Home / ফটো গ্যালারি / ইতিহাস গড়তে যাচ্ছে ‘সঞ্জু’?
Sanju+New+Poster+mbd

ইতিহাস গড়তে যাচ্ছে ‘সঞ্জু’?

Sanju+New+Poster+mbd-4

মাস্টারি বিডি
বিনোদন ডেস্ক । ০৮ জুলাই ২০১৮ । ২৪ আষাঢ় ১৪২৫

‘সঞ্জু’ চলচ্চিত্রটি যে বলিউডের নতুন আরেকটি চমক হতে যাচ্ছে সেটি মুক্তির আগেই বলিউড পাড়ায় আলোচিত ছিল। তবে সেটি ইতিহাস গড়ার পর্যায় চলে যাবে তা হয়তো খোদ পরিচালক রাজকুমার হিরানিও ভাবেননি। তবে কি ইতিহাস গড়তে যাচ্ছে ‘সঞ্জু’?

Sanju+New+Poster+mbd-5

এ প্রশ্নের সপক্ষে বলা যায়, ‘সঞ্জু’র মতো কোনো বায়োপিক বলিউডে এখন পর্যন্ত এতটা সাড়া ফেলেনি। মুক্তির এক সপ্তাহ পর ‘সঞ্জু’র আয় প্রায় ২০০ কোটি রুপি।

ছবিটি উদ্বোধনী দিনে ৩৪ কোটি ৭৫ লাখ রুপি আয় করেছে ছবিটি, যা চলতি বছর বলিউডে মুক্তি পাওয়া ছবির প্রথম দিনের আয়ের রেকর্ড ভেঙেছে। এর আগে মুক্তির প্রথম দিনে ২৮ কোটি ৫০ লাখ রুপি আয়ে করে শীর্ষে ছিল সালমানের ‘রেস থ্রি’।

Sanju+New+Poster+mbd-3

প্রথম তিন দিনের আয়ের রেকর্ডও ভেঙেছে ‘সঞ্জু’। তৃতীয় দিন শেষে ছবিটি ১২০ কোটি ৬ লাখ রুপি আয় করে ‘পদ্মাবতী’ ছবির ৮০ কোটি আয়ের রেকর্ড ভেঙেছে।

সূত্র : ইত্তেফাক

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

14 4 26 01

মঙ্গলের বারতায় শেষ হলো বৈশাখী শোভাযাত্রা

ঢাকা, মঙ্গলবার ১৪ এপ্রিল ২০২৬ মাসস মঙ্গলের বারতায় উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ১৪৩৩ বঙ্গাব্দের বৈশাখী …

Leave a Reply

Your email address will not be published.