মাস্টারি বিডি । শান্তা ইসলাম
জাতীয় ডেস্ক । ২৫ নভেম্বর ২০১৮ । ১১ অগ্রহায়ণ ১৪২৫
মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মারাত্মকভাবে অসুস্থ প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেনকে উন্নত চিকিৎসার জন্য আজ (রবিবার) থাইল্যান্ড নিয়ে যাওয়া হচ্ছে। একুশে পদক বিজয়ী এই নির্মাতার উন্নত চিকিৎসার সকল ব্যয় বহন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আমজাদ হোসেনের উন্নত চিকিৎসার জন্য ২০ লাখ টাকা বরাদ্দ করেছেন প্রধানমন্ত্রী। এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন।
আমজাদ হোসেন গত ১৮ নভেম্বর রাজধানীতে তার বাসস্থানে স্ট্রোক করেন। বর্তমানে তিনি তেজগাঁও ইম্পালস হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম