Home / আন্তর্জাতিক / আফগানিস্তানে সরকারি বাহিনীর হামলা : ২৫ জঙ্গি নিহত আটক ৯
afganattack25jangidiesmbd

আফগানিস্তানে সরকারি বাহিনীর হামলা : ২৫ জঙ্গি নিহত আটক ৯

মাস্টারি বিডি ডটকম
আন্তর্জাতিক । ১৫ নভেম্বর ২০১৬ । ০১ অগ্রহায়ণ ১৪২৩

সংঘাতপূর্ণ আফগানিস্তানে সরকারি বাহিনীর একের পর এক অভিযানে ২৫ জঙ্গি নিহত হয়েছে।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ননগরহর, কাবুল, কুনার, উরুজগান, হেলমন্দ, হেরাত, ফারিয়াব, বঘলান ও কুন্দুজ প্রদেশে এসব অভিযান চালানো হয়।

অভিযানে ২৫ জঙ্গি নিহত এবং অপর নয়জনকে জীবিত আটক করা হয়েছে। সংবাদ বাসস-এর।

অভিযান চলাকালে সরকারি বাহিনীর কোন সদস্য হতাহত হয়েছে কিনা সেব্যাপারে কোনকিছু উল্লেখ না করে বিবৃতিতে বলা হয়, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে জঙ্গিদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

সরকারি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধরত তালেবান জঙ্গি ও ইসলামিক স্টেট গ্রুপ এখন পর্যন্ত এ ব্যাপারে কোন মন্তব্য করেনি।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

6 8 2026 7788

দিল্লিতে শেখ হাসিনাকে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়ায় ঢাকার ক্ষোভ

বৃহস্পতিবার, 6 আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ । মাসস পলাতক ও দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দিল্লিতে …

Leave a Reply

Your email address will not be published.