অব্যাহতি পেলেন মেহজাবীন
Mastary Sangbad
January 13, 2026
জাতীয়, প্রচ্ছদ, বিনোদন, ব্যানার, ব্রেকিং নিউজ, সঙ্গীত, সিনেমা
205 Views
ঢাকা, মঙ্গলবার ১৩ জানুয়ারি ২০২৬ মাসস
অর্থ আত্মসাৎ, হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ এনে গত বছর অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর বিরুদ্ধে মামলা করেন আমিরুল ইসলাম নামের একজন। নভেম্বরে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। মেহজাবীন তখনই জানিয়েছিলেন, এটি ভুয়া ও হয়রানিমূলক মামলা। বাদীকে তিনি চেনেন না।
তবু ১৬ নভেম্বর আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন অভিনেত্রী। অবশেষে গতকাল এই মামলা থেকে অব্যাহতি পান মেহজাবীন। ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার এই আদেশ দেন।
2026-01-13