Home / উন্নয়ন / ভোলার দৌলতখানে দুটি ভূমি অফিস ভবন উদ্বোধন
bhola+2+buildings+mbd

ভোলার দৌলতখানে দুটি ভূমি অফিস ভবন উদ্বোধন

মাস্টারি বিডি ডটকম ।
ভোলা । ২৫ নভেম্বর ২০১৭ । ১১ অগ্রহায়ণ ১৪২৪

ভোলা জেলার দৌলতখান উপজেলায় আজ নতুন দুটি ইউনিয়ন ভূমি অফিসের ভবন উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুরে পৃথক দুটি অনুষ্ঠানের মাধ্যমে দক্ষিণ জয়নগর ইউনিয়ন ভূমি অফিস ও উত্তর জয়নগর ইউনিয়ন ভূমি অফিসের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য (ভোলা-২) আলী আজম মুকুল। সংবাদ বাসস-এর।

গণপূর্ত বিভাগের বাস্তবায়নে ২ তলা করে অফিস দুটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় দেড় কোটি টাকা।

এসময় এমপি মুকুল বলেন, বিগত দিনে এখানকার ভুমি অফিসের বেহাল অবস্থা ছিলো। এতে করে সেবা নিতে আসা জনগণ ভোগান্তির মধ্যে পড়ত। তাই মানুষের কষ্ট লাঘবে সরকার অত্যাধুনিক এ দুটি ভুমি অফিস নির্মাণ করেছে। ফলে জমি সংক্রান্ত কাজের গতি বৃদ্ধিসহ জনগণের সেবাপ্রাপ্তি সহজ হবে।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সরোয়ার আহমেদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল অউদুত, সবাজসেবক মো: সালাউদ্দিন, উত্তর জয়নগর ইউপি চেয়ারম্যান ইয়াছিন লিটন, দক্ষিণ জয়নগর ইউপি চেয়ারম্যান আলমগির হোসেনসহ স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

10 7 25 111

এলজিইডি’র ক্রিম প্রকল্প ও ক্রিলিক এর জিসিএফ মূল্যায়ন মিশন সম্পন্ন

১০ জুলাই ২০২৫ মাসস ৭-১০ জুলাই ২০২৫ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং …

Leave a Reply

Your email address will not be published.