মাস্টারি বিডি ডটকম । শান্তা ইসলাম
ঢাকা । ২৩ নভেম্বর ২০১৭ । ০৯ অগ্রহায়ণ ১৪২৪
কথায় আছে- মাছে-ভাতে বাঙালী।কখনও কখনও ভাতে-আলুতেও বাঙালী। আর সে কথাই সত্য প্রমানিত হয় যখন বাজারে নতুন আলুর ম ম গন্ধে মন ভরে যায়।শীতের নতুন সবজির সাথে নতুন আলুর স্বাদই অন্যরকম। এ সময় নতুন আলুর ভর্তা হয়ে যায় বাঙালীর প্রানপ্রিয় রসনা। কথায় আরও আছে- ’গরীবের ভাতই হচ্ছে আলু’।
সে যাই হোক আলু যে বাঙালীর খাদ্য তালিকায় এক অবশ্যম্ভাবী অবস্থান তৈরী করেছে তাতে কারও দ্বি-মত নেই। অর্থনীতিতেও আলুর প্রভাব অনস্বীকার্য ।

বাজারে আসতে শুরু করেছে নতুন আলু।নতুন আলুকে স্বাগত জানাতে এবং আলু চাষীদের প্রণোদনা জানাতে আমরা বরং স্লোগানের ভাষায় বলতে পারি ’বেশী বেশী আলু খান, ভাতের ওপর চাপ কমান’।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম