Home / খেলা / ভারতকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশের যুবা ক্রিকেটাররা
yova+cricket+mbd

ভারতকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশের যুবা ক্রিকেটাররা

মাস্টারি বিডি ডটকম ।
স্পোর্টস ডেস্ক । ১৪ নভেম্বর ২০১৭ । ৩০ কার্তিক ১৪২৪

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতকে উড়িয়ে দিয়ে যুব এশিয়া কাপ ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আজ বৃষ্টি আইনে বাংলাদেশ ৮ উইকেটে হারিয়েছে ভারত অনুর্ধ্ব-১৯ দলকে।

yova+cricket+mbd-2

কুয়ালালামপুরে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় বাংলাদেশ। বৃষ্টির কারণে ম্যাচটি ৩২ ওভারে নামিয়ে আনা হয়। ব্যাটিং-এ নেমে ৩২ ওভারে ৮ উইকেটে ১৮৭ রান করে ভারত। দলের পক্ষে সালমান খান অপরাজিত ৩৯, উইকেটরক্ষক অনুজ রাওয়াত ৩৪ ও হার্ভিক দিসাই ২১ রান করেন। বাংলাদেশের রবিউল হক ৩টি, নাইম হাসান-আফিফ হোসেন ২টি করে উইকেট নেন।

জবাবে ওপেনার পিনাক ঘোষের অপরাজিত ৮১ ও তৌহিদ হৃদয়ের অপরাজিত ৪৮ রানের সুবাদে ২৪ বল হাতে রেখেই সহজ জয়ের স্বাদ পায় বাংলাদেশ। ৭৭ বল মোকাবেলা করে ৬টি চার ও ৩টি ছক্কায় নিজের ইনিংসটি সাজান পিনাক। ৩২ বল মোকাবেলা করে ২টি চার ও ৪টি ছক্কা মারেন হৃদয়। এছাড়া নাইম শেখ ৩৮ ও অধিনায়ক সাইফ হাসান ১৬ রান করেন।

yova+cricket+mbd-4

এই জয়ে ৩ খেলায় ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকেই সেমিফাইনালে উঠলো বাংলাদেশের যুবারা। আগামী ১৬ নভেম্বর টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে তারা। কারন অন্য গ্রুপে ৩ খেলায় ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থেকে টেবিলের দ্বিতীয়স্থান পায় পাকিস্তান।

ঐ গ্রুপে ৩ খেলায় ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে শীর্ষে থেকে সেমিতে উঠেছে আফগানিস্তান। আগামী ১৭ নভেম্বর সেমিতে আফগানদের প্রতিপক্ষ ‘এ’ গ্রুপের রানার্স-আপ নেপাল। আজ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক মালয়েশিয়াকে ৮ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে থেকে সেমির টিকিট নিশ্চিত করে নেপাল।

yova+cricket+mbd-3
গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ২ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মালয়েশিয়াকে ২৬২ রানের বড় ব্যবধানে হারায় বাংলাদেশ।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

181161449

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

১৮ নভেম্বর ২০২৬ মাসস ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত …

Leave a Reply

Your email address will not be published.