Home / আরও / কিভাবে রাগ নিয়ন্ত্রণে রাখবেন?
rag+mbd-2 - Copy

কিভাবে রাগ নিয়ন্ত্রণে রাখবেন?

মাস্টারি বিডি ডটকম । শান্তা ইসলাম
ঢাকা । ১৮ অক্টোবর ২০১৭ । ০৩ কার্তিক ১৪২৪

নানা কারণে মানুষের মেজাজ খারাপ হতে পারে। সেটি শারীরিক ও মানসিক দুই কারণেই হতে পারে। আমাদের চারপাশে অনেক মানুষই আছেন- যারা হুট করেই মেজাজ খারাপ করে বসেন। রেগে আগুনের মতো হয়ে যান। আর অনেকে সেটা নিয়ন্ত্রণ করতেও পারেন না। ফলে রাগের মাথায় এমন কিছু করে বসেন বা এমন কিছু ঘটে যায় যে, পরবর্তী সময়ে মহাবিপদের মধ্যে পড়তে হয়। rag+mbd-3 - Copyদেখা যায় একটু পরেই নিজেও অনুভব করেন যে, অমন আচরণ না করাই উচিত ছিল ৷ মানে, আত্মসমালোচনা এবং অনুশোচনায় পড়তে হয়। কাজেই আমাদের ক্রোধের মুহূর্তে নিজেকে নিয়ন্ত্রণে রাখা উচিত। তবে রাগ নিয়ন্ত্রণে রাখার রয়েছে কিছু কৌশল- যা অনুসরণ করলে সহজেই নিজেকে ঠিক রাখা সম্ভব। পাঠক আসুন জেনে নেয়া যাক, রাগ নিয়ন্ত্রণে কী কী করতে হবে-

 

 

* রাগের মাথায় কিছু বলার আগে একবার চিন্তা করে নিন।

* কিছুক্ষণ নিজের সঙ্গে কথা বলুন।

* যত দ্রুত সম্ভব স্থান পরিবর্তন করুন।

* একবার নিজেকে শান্ত করার চেষ্টা করুন, তারপর কথা বলুন।

* জোর জোরে শ্বাস নিন।

* সম্ভব হলে একটু ব্যায়াম করে নিন।

* কাজের মধ্য থাকলে একটু বিরতি নিয়ে নিন।

* সম্ভাব্য সমাধানের কথা চিন্তা করুন।

*  নিয়মিত মেডিটেসন করুন।

* বিদ্বেষ নিজের মধ্যে আটকে রাখবেন না।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

19 3 26 99898

সোশ্যাল মিডিয়ায় ডিসকাউন্ট ফাঁদ!

ঢাকা, বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬ মাসস এক জোড়া চাকার দামে মিলছে পুরো একটি ইলেকট্রিক বাইক! ঈদ উপলক্ষে …

Leave a Reply

Your email address will not be published.