Home / উদ্যোগ / জন্মদিনে লালনকন্যা বিউটির ‘পাষাণ বন্ধু’
beauty+singer+mbd-3

জন্মদিনে লালনকন্যা বিউটির ‘পাষাণ বন্ধু’

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০৫ অক্টোবর ২০১৭ । ২০ আশ্বিন ১৪২৪

৭ অক্টোবর লালন কন্যা খ্যাত কণ্ঠশিল্পী বিউটির জন্মদিন। এ উপলক্ষে প্রকাশিত হচ্ছে এ জনপ্রিয় শিল্পীর মিউজিক ভিডিও ‘পাষাণ বন্ধু’। মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন নাদিম খান ও রাজ রিপা।

beauty+singer+mbd-2মিউজিক ভিডিওটি তৈরিতে ক্যামেরায় ছিলেন সানি খান, সম্পাদনায় রবিন হোসাইন, কালার গ্রেডিং আশিকুজ্জামান অপু। ভিডিওটি নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন।

দীর্ঘ ৫ বছর পর আসছে ক্লোজআপ ওয়ান তারকা লালন কন্যা খ্যাত কণ্ঠশিল্পী বিউটির এ মিউজিক ভিডিও। গত ২০ ও ২১ সেপ্টেম্বর একটানা দুদিন গাজীপুরে একটি শুটিং হাউজে গানের শুটিং সম্পন্ন হয়। বর্তমানে গানের এডিটিংয়ের কাজ চলছে বলে জানায় পরিচালক ইমন।

দুই বছরের বিরতির পর গত রোজার ঈদে প্রকাশ হয় বিউটির পঞ্চম একক অ্যালবাম ‘পাষাণ বন্ধু’। অ্যালবামটি প্রকাশিত হয়েছে জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে। সেই অ্যালবামের টাইটেল গান ‘পাষাণ বন্ধু’। গানটির কথা ও সুর করেছেন জিয়াউদ্দিন আলম, সংগীত পরিচালনা করেছেন মুশফিক লিটু।

beauty+singer+mbd

নতুন গানের গানের মিউজিক ভিডিও নিয়ে বিউটি বলেন, ‘প্রায় ৫ বছর পর আমার নতুন গানের মিউজিক ভিডিও আসছে। মাঝখানে আমি মা হয়েছি। বাচ্চা বড় হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। বাচ্চার বয়স এখন ২ বছর। এবার পুরোদমে কাজে ফিরেছি।’

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 8 2026 5666

জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ । মাসস জামায়াতে ইসলামী গত ১৬ বছর আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published.