Home / উদ্যোগ / মিয়ানমারকে রোহিঙ্গা সমস্যার সমাধান করতে হবে : এলজিআরডি মন্ত্রী
mosharraf+hossain+minister+lgrd+mbd-2

মিয়ানমারকে রোহিঙ্গা সমস্যার সমাধান করতে হবে : এলজিআরডি মন্ত্রী

মাস্টারি বিডি ডটকম
কক্সবাজার । ০৪ অক্টোবর ২০১৭ । ১৯ আশ্বিন ১৪২৪

মিয়ানমার শীঘ্রই তাদের নাগরিকদের ফিরিয়ে নেবে এমন আশা প্রকাশ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, মিয়ানমার থেকে আগতদের মানবিক কারণে বাংলাদেশ আশ্রয় দিয়েছে। এ সমস্যা মিয়ানমারের, তাদেরকেই এর সমাধান করতে হবে।

মন্ত্রী মঙ্গলবার বিকেলে টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন। সংবাদ বাসস-এর।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, মিয়ানমার থেকে আগত অসহায় আশ্রয়প্রার্থীদের পাশে বর্তমান সরকার শুরু থেকেই ছিল, এখনও আছে। আশ্রয়প্রার্থীরা যাতে মানবিক জীবনযাপন করতে পারে সেজন্য আমরা কাজ করছি। তাদের জন্য স¦াস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

মন্ত্রী এ সময় জানান, স্থানীয় সরকার বিভাগের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর রোহিঙ্গা ক্যাম্প এলাকায় সুপেয় পানির জন্য তিন হাজার নলকূপ ও পাঁচ হাজার ল্যাট্রিন নির্মাণের কাজ শুরু করেছে। পাশাপাশি ত্রাণ সরবরাহের সুবিধার জন্য এলজিইডি কর্তৃক বিভিন্ন ক্যাম্পে নির্মাণাধীন ১০টি রাস্তার কাজ প্রায় শেষ হওয়ার পথে। প্রয়োজনে আরও নলকূপ ও ল্যাট্রিন নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় খন্দকার মোশাররফ হোসেন এক হাজার রোহিঙ্গার মাঝে ত্রাণ বিতরণ করেন। ত্রাণ বিতরণকালে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী ও স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব নাসরিন আকতার, জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমেদ চৌধুরী, কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমানসহ পদস্থ সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী কুতুপালং ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 4 2026 1222

শিশু টিকার অর্থ আত্মসাতের অভিযোগ: ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন

ঢাকা, সোমবার ১৩ এপ্রিল ২০২৬মাসস হাম ও অন্যান্য রোগের শিশুদের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অর্থ আত্মসাৎ, …

Leave a Reply

Your email address will not be published.