Home / উদ্যোগ / রোহিঙ্গা শিশু শরণার্থীদের ট্রমা মুক্তির জন্য কালচারাল থেরাপি দেবে শিল্পকলা একাডেমি
Rohingya+refugees+walk+through+water+after+crossing+border+by+boat+through+the+Naf+River-in-Teknaf,+Bangladesh-36

রোহিঙ্গা শিশু শরণার্থীদের ট্রমা মুক্তির জন্য কালচারাল থেরাপি দেবে শিল্পকলা একাডেমি

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০৪ অক্টোবর ২০১৭ । ১৯ আশ্বিন ১৪২৪

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শিশু শরণার্থীদের ‘ট্রমা টাইট’ থেকে মুক্তি দিতে কালচারাল থেরাপি দেয়ার উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও পিপলস থিয়েটার এসোসিয়েশন (পিটিএ)।

টেকনাফের কুতুব লং ও উখিয়া আশ্রয় কেন্দ্রে আশ্রিত শিশুদের উপর শিগগিরই থেরাপির এ প্রক্রিয়া শুরু করা হবে বলে শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী জানান।

sa+logo+mbdমহাপরিচালক সংবাদমাধ্যমকে বলেন, রোহিঙ্গা শিশুরা নিজ আবাসভূমি মিয়ানমারের রাখাইন রাজ্যে তাদের পরিবার-পরিজনদের উপর যে হিংস্র ও লোমহর্ষক অত্যাচার, নির্যাতন, হত্যা ও ধর্ষণের ভয়াবহতা দেখে বাকরুদ্ধ হয়ে পড়েছে বা ট্রমায় চলে গেছে। তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে শিল্পকলা একাডেমি ও পিটিএ যৌথভাবে এ উদ্যোগ নিয়েছে।

লাকী জানান, ২০০৭ সালের ১৬ নভেম্বর বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় ‘সিডর’ এর ধ্বংসাত্মক ভয়াবহতা দেখে উপকূলীয় জেলাগুলোর বহু শিশু বাকরুদ্ধ বা ‘ট্রমা টাইট’ হয়ে যায়। এসব শিশু চোখের সামনে পিতামাতার লাশ, গবাদি পশুর মৃতদেহ, উপড়ে পড়া ঘর-বাড়ি ও গাছগাছালি দেখে ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে। এমনকি কাঁদতেও ভুলে গেছে। কালচারাল থেরাপি প্রয়োগ করে ধীরে ধীরে তাদের সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব।

সিডর আক্রান্ত ট্রমা টাইট শিশুদের স্বাভাবিক জীবনে নিয়ে আসতে দু’বছরের অধিক সময় লেগেছে উল্লেখ করে মহাপরিচালক বলেন, প্রায় এক বছর কালচারাল থেরাপি দেয়ার পর তারা কাঁদতে শুরু করে। আরো এক বছর পর তারা হাসি, তামাসা ও খেলাধুলায় অংশ নিতে শুরু করে। এভাবেই সিডর আক্রান্ত শিশুরা মনে সাহস সঞ্চয় করে স্বাভাবিক জীবনে ফিরে আসে।

একাডেমির মহাপরিচালক ও পিটিএ’র প্রতিষ্ঠাতা লিয়াকত আলী লাকী বলেন, রোহিঙ্গা শিশুদেরও ট্রমা টাইট থেকে বের করে আনতে এ কালচারাল ফেরাপি প্রয়োগ করা হবে। এ জন্য শিগগিরই ঢাকা থেকে একটি টিম টেকনাফের আশ্রয় কেন্দ্রগুলোতে পাঠানো হবে। এ কাজে কক্সবাজার শিল্পকলা একাডেমি এ টিমকে সহযোগিতা করবে। এ টিম প্রথমে রোহিঙ্গা শিশুদের সঙ্গে কথা বলবে। তাদের মনের ভিতরে ঢুকতে চেষ্টা করবে এবং তাদের বোঝাবে যে, বাংলাদেশ তাদের জন্য বিদেশ হলেও এদেশের মানুষ তাদের পাশে আছে।

Rohingya+refugees+walk+through+water+after+crossing+border+by+boat+through+the+Naf+River-in-Teknaf,+Bangladesh-14

তিনি বলেন, রোহিঙ্গা শিশুরা নিজ চোখে তাদের পিতা বা মাতাকে গুলি বা জবাই করে হত্যা করতে, বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দিতে, তার মা-বোনদের উপর পাশবিক নির্যাতন চালাতে, এমনকি মিয়ানমার আর্মি ও বৌদ্ধ সন্ত্রাসীরা তাদের সামনেই অন্য শিশুদের জবাই বা বুটের তলায় পিষে মরতে দেখেছে। আর এসব দেখে অধিকাংশ শিশুই ট্রমা টাইট হয়ে পড়েছে।
Rohingya+refugees+walk+through+water+after+crossing+border+by+boat+through+the+Naf+River-in-Teknaf,+Bangladesh-37রোহিঙ্গা শিশুদের ট্রমা থেকে মুক্তি দিতে শিল্পকলা একাডেমি ও পিটিএ যৌথভাবে সাংস্কৃতিক ব্রিগেডের মতো ধারাবাহিকভাবে কাজ করে যাবে উল্লেখ করে লাকী বলেন, এ দু’সংগঠনের সাংস্কৃতিক কর্মীদের (নাটক, সঙ্গীত, নৃত্য, চিত্রকলা ইত্যাদি) বিভিন্ন টিম বিভিন্ন সময়ে রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে শিশুদের সঙ্গে কথা বলবে ও নানা সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণ করবে। বিশেষ করে পিটিএ’র শিশুকর্মীরা সেখানে গিয়ে তাদের সঙ্গে খেলা করবে, ছবি আঁকবে, গান গাইবে, নাচবে ইত্যাদি নানা কর্মকান্ডে অংশ নিবে।

ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজের অর্থোপেডিকস ও ট্রমাটোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা: মিজানুর রহমান কল্লোল বলেন, কোনো হিংস্র ঘটনা কখনো কখনো কারো মনে তীব্র নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, তার চিন্তা-চেতনা স্থবির করে দিতে পারে, মনে ভীতভাব বা হিংস্রতা জাগ্রত করতে পারে, আর তখনই সেটি তার ওপর স্ট্রেস হিসেবে কাজ করা শুরু করে দেয়। এই প্রক্রিয়াটা অনেকটা দুষ্টচক্রের মতো ক্রমাগত বেড়েই চলে। তাই বলা চলে, স্ট্রেসকে যখন মানুষ তার মন-মস্তিষ্কে ঠেসে দেয় তখনই তা মনে অস্থিরচিত্ত বা বিপদের অনুভূতি জাগিয়ে তোলে।

সূত্র : বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.