Home / উদ্যোগ / ‘সরকার বন্যাদুর্গতদের পাশেই আছে’
flood+speaker+relife+mbd-2

‘সরকার বন্যাদুর্গতদের পাশেই আছে’

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৯ আগস্ট ২০১৭ । ১৪ ভাদ্র ১৪২৪

স্পিকার ও সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বন্যা দুর্গতদের আতঙ্কিত ও হতাশ না হওয়ার আহবান জানিয়ে বলেছেন, সরকার বন্যাদুর্গতদের পাশেই আছে।

স্পিকার বলেন, পুনর্বাসন কর্মসূচির মাধ্যমে দুর্গতদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার কাজ ইতোমধ্যেই সরকার শুরু করেছে।

তিনি সোমবার রংপুরে নিজ নির্বাচনী এলাকা পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নের লাল দিঘী উচ্চ বিদ্যালয় ও চতরা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। সংবাদ বাসস-এর।

flood+speaker+relife+mbd
স্পিকার বলেন, ‘আমাদের দেশ ভাটি অঞ্চলের একটি দেশ। বন্যা খরাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করেই আমরা অভ্যস্ত হয়ে উঠেছি। আকস্মিক এ বন্যায় আমাদের ক্ষতি হয়েছে ঠিকই, কিন্তু এ ক্ষয়ক্ষতি মোকাবেলা করার মানসিক শক্তি ও আর্থিক সক্ষমতা সরকারের রয়েছে।’

তিনি বন্যায় ক্ষতিগ্রস্তদের দুর্দশায় সহমর্মিতা প্রকাশ করেন এবং সকলে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বন্যা পরবর্তী পুনর্বাসন কর্মসূচির আওতায় স্বাস্থ্য ও কৃষিখাতে সরকার ইতোমধ্যে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। একটি পরিবারও যেন অভূক্ত না থাকে ও বিনা চিকিৎসায় রোগভোগ না করে সেটিই সরকারের লক্ষ্য।

flood+speaker+relife+mbd-4
তিনি বন্যাদুর্গতদের অভয় দিয়ে বলেন, ‘আমি আপনাদের পাশে আছি, আপনাদের জন্য আমার সহযোগিতা সব সময় থাকবে।’

এ সময় তিনি সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানান।

এ সময় রংপুরের জেলা প্রশাসক, চতরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়াম্যানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 4 2026 1222

শিশু টিকার অর্থ আত্মসাতের অভিযোগ: ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন

ঢাকা, সোমবার ১৩ এপ্রিল ২০২৬মাসস হাম ও অন্যান্য রোগের শিশুদের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অর্থ আত্মসাৎ, …

Leave a Reply

Your email address will not be published.