Home / প্রধানমন্ত্রী / সুইডেনের পথে লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী
pm+london+mbd

সুইডেনের পথে লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৪ জুন ২০১৭ । ৩১ জৈষ্ঠ্য ১৪২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফেন লোফভেনের আমন্ত্রণে তিনদিনের দ্বিপক্ষীয় সফরে স্টকহোম যাওয়ার পথে আজ বুধবার লন্ডন পৌঁছেছেন। সংবাদ বাসস-এর।

প্রধানমন্ত্রী ও তাঁর সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের (বিজি-০০১) ফ্লাইটটি স্থানীয় সময় ৬ টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম লন্ডন থেকে ফোনে সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাওনাইন বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। লন্ডনে ২৪ ঘণ্টা যাত্রাবিরতি শেষে শেখ হাসিনা আগামীকাল বিকেলে স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে স্টকহোমের উদ্দেশে লন্ডন ত্যাগ করবেন।
বাংলাদেশের কোন সরকার প্রধানের স্ক্যান্ডিনেভিয়ান দেশটিতে এটি হবে প্রথম দ্বিপক্ষীয় সফর।

12+PM+1+MBD

শেখ হাসিনা ১৫ জুন সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফেন লোফভেনের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় বসবেন। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪৭ সদস্যের ব্যবসায়ীসহ একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

প্রধানমন্ত্রী সুইডেনের পার্লামেন্ট পরিদর্শন করবেন এবং ভারপ্রাপ্ত স্পিকার তোবিয়াস বিলসট্রোমের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। সুইডেনের প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক ও ভোজসভার আগে শেখ হাসিনা রয়্যাল ক্যাসল-এ সুইডেনের রাজা ষোড়শ কার্লের সঙ্গে সাক্ষাৎ করবেন।

প্রধানমন্ত্রী ১৫ জুন সন্ধ্যায় প্রবাসী বাংলাদেশীদের সংবর্ধনায় এবং ১৬ জুন বাংলাদেশ-সুইডেন বিজনেস এন্ড ইনভেস্টমেন্ট ফোরামের বৈঠকে যোগ দেবেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে এইচ এন্ড এম’-এর সিইও কার্ল-যোহান পার্সন এবং ইনভেস্টরের প্রেসিডেন্ট জ্যাকোব ওয়ালেমবার্গ, ইনভেস্টরের ভাইস প্রেসিডেন্ট মারকাস ওয়ালেনবার্গ এবং এবিবি সুইডেনের জন সোডারস্টর্মের সঙ্গে বৈঠক হবে বলে আশা করা হচ্ছে।
তিনদিনের সুইডেন সফর শেষে প্রধানমন্ত্রী ১৭ জুন লন্ডন হয়ে দেশে ফিরবেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

3 5 26 2222

ডিসিদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা, রবিবার ০৩ মে ২০২৬ মাসস ডিসি সম্মেলনে জেলা প্রশাসকদের জন্য একগুচ্ছ সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী …

Leave a Reply

Your email address will not be published.