Home / উৎসব ও সংস্কৃতি / রাজধানীতে ফুল উৎসব
flower+fest+mbd-f

রাজধানীতে ফুল উৎসব

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৯ মার্চ ২০১৭ । ১৫ চৈত্র ১৪২৩

দেশে উৎপাদিত ফুল নিয়ে বৃহস্পতিবার থেকে দ্বিতীয়বারের মতো শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপি ‘বাংলাদেশ ফ্লাওয়ার ফেস্ট-২০১৭’।

আগামী ১ এপ্রিল পর্যন্ত রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে এই উৎসব চলবে। উৎসব প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। আগামীকাল বিকেল ৪ টায় উৎসবের উদ্বোধন করা হবে।

ইনোভেশন অ্যান্ড ইনকিউভেশন সেন্টার ফর এন্টারপ্রাইজেস (আইআইসিই)-এর ব্যবস্থাপনা পরিচালক রিয়াজউদ্দিন আজ বুধবার সংবাদমাধ্যমকে একথা জানান। সংবাদ বাসস-এর।

আইআইসিই-এর আয়োজনে বাংলাদেশ ফ্লাওয়ার ফেস্ট-২০১৭ আয়োজনে সহযোগিতা করছে ইউএসএআইডি, বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটি (বিএফএস), শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি (বিপিএস) ও দেশিফুল ডটকম।

godkhaliflowermbd

রিয়াজউদ্দিন মোশাররফ জানান, তিনদিনব্যাপি মেলায় ফুল উৎপাদক, ফুল ব্যবসায়ি (পাইকারি ও খুচরা), ফুল সেক্টরের সংশ্লিষ্ট সংগঠন, সাজসজ্জা বাস্তবায়নকারি প্রতিষ্ঠান (ইভেন্ট ম্যানেজমেন্ট) অংশ গ্রহণ করবে। মেলায় ১৪টি প্যাভিলিয়ন ও ৩৩ টি প্রদর্শনী স্টল থাকবে।

তিনি আরও জানান, মেলায় এক হাজারেরও বেশি ধরণের ফুলের প্রদর্শনীর পাশাপাশি থাকবে ফুলের ওপর ফ্যাশন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ফুড জোন, কিডস কর্ণার, কর্মশালা, ফ্লাওয়ার ল্যান্ডস্ক্যাপিং, ফটো বুথ, ফ্লাওয়ার টানেল ও গোলটেবিল।

ফ্লাওয়ার ফেস্ট-এর আয়োজকরা জানিয়েছেন, শিশুদের জন্য মেলায় থাকছে চিত্রাঙ্কণ প্রতিযোগিতা। শিশুদের শিক্ষামূলক আনন্দ দিতে মেলায় থাকবে সিসিমপুর। মেলা শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন থাকবে।

এছাড়া এ উপলক্ষে মাসব্যাপি আয়োজিত ফটোগ্রাফি প্রতিযোগিতায় ইতোমধ্যে ৫’শর বেশি ছবি জমা পড়েছে, মেলায় বাছাইকৃত সেরা ফটোগ্রাফারদের পুরস্কৃত করা হবে।

বিএফএস-এর হিসাব অনুযায়ী বর্তমানে দেশের ২৪টি জেলার প্রায় ১২ হাজার একর জমিতে বাণিজ্যিকভাবে ফুল চাষ করা হচ্ছে। ফুল চাষ ও ব্যবসার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ২০ লাখ মানুষ জড়িত।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

4 6 26 544

আগামী একবছর কী করবেন খলিলুর রহমান

ঢাকা, বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬ মাসস জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র …

Leave a Reply

Your email address will not be published.